সুশান্ত কাণ্ডে ইডি অর্থ তছরূপ মামলায় প্রয়াত অভিনেতার বাবার বয়ান রেকর্ড করল

সুশান্ত কাণ্ডে ইডি অর্থ তছরূপ মামলায় প্রয়াত অভিনেতার বাবার বয়ান রেকর্ড করল

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে এবার ইডি অভিনেতার বাবা কে কে সিংয়ের বয়ান রেকর্ড করেছে বলে জানা গিয়েছে। ইডি এই ঘটনায় অর্থ তছরূপের মামলার তদন্ত করছে। ইতিমধ্যেই প্র‌্যাত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করে কে কে সিংয়ের আইনজীবী বিকাশ সিং বলেছেন, '‌হ্যাঁ, ইডি প্রয়াত অভিনেতার বাবার বয়ান রেকর্ড করেছে।'‌

সুশান্ত কাণ্ডে ইডি অর্থ তছরূপ মামলায় প্রয়াত অভিনেতার বাবার বয়ান রেকর্ড করল

ইডির শীর্ষ আধিকারিকদের মতে, সুশান্তের বাবাকে তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেনের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এছাড়াও ইডি সুশান্তের স্থায়ী আমানত ও অন্যান্য বিষয় নিয়েও কে কে সিংকে প্রশ্ন করেছে। এই ঘটনায় ইডি ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক ও বাবা ইন্দ্রজিত চক্রবর্তী, সুশান্তের সিএ সন্দীপ শ্রীধর, সুশান্তের প্রাক্তন ম্যানেজার ও রিয়ার বর্তমান ম্যানেজার শ্রুতি মোদী, রিয়ার সিএ রিতেশ শাহ, সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও প্পয়াত অভিনেতার অন্যান্য ব্যক্তিগত কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পরই অভিনেতার বাবার বয়ান রেকর্ড করা হয়।

ইডি এর আগে প্রয়াত অভিনেতা মিতু সিংয়ের বয়ান রেকর্ড করে। বিহার পুলিশের কাছে কে কে সিংয়ের এফআইআরের ভিত্তিতে ইডি অর্থ তছরূপের মামলা দায়ের করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+