সুনীল ছেত্রীর লাইভ আড্ডায় বিরাট কোহলিকে মিথ্যাবাদী বললেন স্ত্রী অনুষ্কা

সুনীল ছেত্রীর লাইভ আড্ডায় বিরাট কোহলিকে মিথ্যাবাদী বললেন স্ত্রী অনুষ্কা

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে মিষ্টি দম্পতি সেটা সকলেই একবাক্যে স্বীকার করেছেন। প্রায় প্রতিদিনই অনুষ্কা ও বিরাট তাঁদের জীবনের মিষ্টি–মধুর পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মনোরঞ্জন করছেন। সম্প্রতি দেশের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর প্রশ্নের সামনে পড়েন বিরাট কোহলি। করোনা লকডাউনের মাঝে ফ্যানেদের মন খুশি করতে ফুটবলার–ক্রিকেটারদের নিয়ে ইনস্টাগ্রামের আড্ডার দারুণ বন্দোবস্ত করেছেন সুনীল ছেত্রী। এর আগে ভারতের প্রাক্তন ফুটবলার আই এম বিজয়নের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। রবিবার এবার ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সাক্ষাৎকার নিলেন সুনীল ছেত্রী।

বিরাটকে মিথ্যাবাদী বলেন অনুষ্কা

এই লাইভ ভিডিওতে সুনীল ছেত্রী ভারতীয় অধিনায়কের এক কীর্তির গল্প শোনান যেখানে লন্ডনে অনুষ্কার শুটিংয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক যদিও এ বিষয়ে জানিয়েছেন যে অনেক দেরি করে তাঁর বিমান অবতরণ করেছিল তাই তিনি সেই সময় ক্লান্ত ছিলেন। যদিও এই লাইভ ভিডিও চলাকালীনই অনুষ্কা ক্যামেরার পাশ থেকে বিরাটকে ‘‌ঝুঠা'‌ (‌মিথ্যাবাদী)‌ বলে সম্বোধন করেন। তাঁর কথা শুনে দু'‌জন অধিনায়কই হেসে ওঠেন।

বিরাটকে অপ্রস্তুতে ফেলেন সুনীল ছেত্রী

ছেত্রী ভিডিওতে কোহলিকে জিজ্ঞাসা করেন, ‘‌আপনি লন্ডনে যান অনুষ্কার শুটিং দেখতে এবং তাঁকে সমর্থন করতে। কিন্তু পাঁচ মিনিট শুটিং দেখার পরই আপনি ওল্ড ট্রাক রেস্তোরাঁতে ঘুমিয়ে পড়েন। অনুষ্কা পুরো টেস্ট ম্যাচ দখেন আপনার জন্য আপনি যদি ব্যাটিং না করেন তাও আর আপনি পাঁচ মিনিটেই ঘুমিয়ে পড়লেন।'‌ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিরাট তাঁর জবাবে জানান, মূলত দীর্ঘ বিমান যাত্রার কারণেই সেদিন ঘুমিয়ে পড়েছিলেন। স্ত্রীয়ের শুটিং দেখতে পৌঁছেও বিমান যাত্রা ধাক্কা সামলাতে না পাড়ায় ৫ মিনিট শুটিং দেখে মেক আপের ভ্যানিটি ভ্যানে গিয়ে ঘুমিয়েছিলেন বিরাট।

 ভুটান ট্রিপ নিয়ে প্রশ্ন ছেত্রীর

ভুটান ট্রিপ নিয়ে প্রশ্ন ছেত্রীর

পরবর্তী পর্বে সুনীল ছেত্রী গত বছরের ভুটান ট্রিপ নিয়ে বিরুষ্কাকে প্রশ্ন করেন এবং তাঁদের সাইকেলিংয়ের সময় কিভাবে অনুষ্কা বিরাটকে পেছনে ফেলে দেন। ছেত্রীর মুখে এইসব শুনে হতবাক বিরাট এবং তিনি অনুষ্কাকে জিজ্ঞাসা করেন, ‘‌এগুলো তুমি কখন বলেছো?‌'‌

একে–অপরের সঙ্গে আড্ডা জমে যায়

একে–অপরের সঙ্গে আড্ডা জমে যায়

দুই অধিনায়কের আড্ডার আসরে অজানা গল্পের বাক্স খুলে যায়। দুই অধিনায়কই একে অন্যের লেগ পুল করেন। মজার ঘটনা, অজানা কাহিনি শুনিয়েছেন একে-অপরকে। দুই অধিনায়কই ছেলেবেলার দুষ্টুমির কথা ফ্যানেদের সামনে তুলে ধরেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+