'টেবিলে কলাপাতা পেতে ফেললে খাবারটাও খেতে হবে', লোকসভা ভোট নিয়ে রজনীকে কোন পরামর্শ কমলের
রবিবারই দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত জানিয়ে দিয়েছিলেন, রাজনীতিতে নামলেও তিনি কিছুতেই ২০১৯ লোকসভা নির্বাচনে নামতে রাজি নন।
রবিবারই দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত জানিয়ে দিয়েছিলেন, রাজনীতিতে নামলেও তিনি কিছুতেই ২০১৯ লোকসভা নির্বাচনে নামতে রাজি নন। পাশাপাশি রজনী দজাবি করেন, কোনও রাজনৈতিক দল যেন তাঁর বা তাঁর দলের পোস্টার ব্যবহার না করে। আসন্ন ভোটে ফায়দা লোটবার জন্য রজনীর নাম কোনও রাজনৈতিক দল ব্য়বহার করতে পারবে না বলেও দাবি করেন তামিল সুপারস্টার।

এদিকে, দক্ষিণী সুপারস্টারের এমন সিদ্ধান্তে মোটেও খুশি নন আরও এক দক্ষিণী তারকা কমল হাসান। কমল হাসান বলেন,'আমি যখন রাজনীতিতে প্রবেশ করেছি, তখন আমি কিছুতেই নির্বাচনকে এড়াতে পারিনা। এটা রাজ্যের বিধানসভা নির্বাচনই হোক বা দেশের লোকসভা নির্বাচনই হোক। রাজনৈতিক দল হিসাবে নির্বাচনের মুখোমুখি হতেই হবে। আমরা যদি বলি যে পরের নির্বাচনে দেখব, তাহলে তা মোটেও ঠিক হবে না। ' কমলের দাবি, 'একবার কলাপাতা পেতে ফেললে খাবারটাও খেয়েই যেতে হয়।'
উল্লেখ্য, রজনীর দল আরএমএম এর তরফে জানানো হয়েছে আগামী বিধানসভা নির্বাচনকেই তাঁরা পাখির চোখ করে লড়াই চালাতে চলেছেন। তবে আপাতত তাঁর দল লোকসভা নির্বাচন থেকে নিজেকে দূরে রাখছে। অন্যদিকে কমল হাসানের পার্টি 'মাক্কাল নিধি মাইয়াম' প্রায় ৪০ টি আসে প্রার্থী দিতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে। কাবেরী জলবণ্টন সমস্যাকে ইস্যু করেই এই দুই সুপারস্টার একসঙ্গে রাজনীতির ময়দানে নেমেছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications