দেবের 'হইচই' ঘিরে বিতর্ক ! ফিল্মে তারকা অভিনেত্রীকে সরিয়ে জায়গা করলেন রুক্মিনী
টলিউডে দেব প্রযোজিত 'হইচই' শুরু থেকেই হইচই ফেলে দিয়েছিল । ছবির প্রথম ফটো শ্যুটেই দেখা গিয়েছিল একাধিক তারকা অভিনেত্রীর সমাহার ।
টলিউডে দেব প্রযোজিত 'হইচই' শুরু থেকেই হইচই ফেলে দিয়েছিল । ছবির প্রথম ফটো শ্যুটেই দেখা গিয়েছিল একাধিক তারকা অভিনেত্রীর সমাহার । তবে সেই অভিনেত্রীদের ঘিরেই বিতর্কের ঘটনা উঠে আসছে। শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্যতম তারকা মিমি চক্রবর্তীকে সরিয়ে দেবের 'হইচই আনলিমিটেড' ছবিতে , তাঁর জায়গায় আসছেন রুক্মিনী। এমনই খবর টালিগঞ্জের অলি গলিতে শোনা যাচ্ছে।


সূত্রের দাবি, দেব রুক্মিনী জুটি খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন দেখে নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে 'হইচই আনলিমিটেড' ছবিটিতে মিমির জায়গায় এখন রুক্মিনী অভিনয় করবেন দেবের অনস্ক্রিন স্ত্রী হিসাবে। যদিও ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি এখনও বিষয়টি সম্পর্কে সেভাবে কিছু জানেন না। আর বিষয়টি নিয়ে মিমির কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি । উল্লেখ্য, মিমির সঙ্গে দেবের একাধিক হিট ছবি রয়েছে। 'যোদ্ধা' ও 'শুধু তোমরি জন্য' এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন দেব-মিমি।












Click it and Unblock the Notifications