‌বছরের শুরুতে পাঁচটা বাংলা ছবির মুক্তি, অপেক্ষায় দর্শকরা

২০২০ আসতেই ভাগ্য ঘুরল বাংলা ছবির। নতুন বছরের শুরুতেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা ছবি মুক্তি পেতে চলেছে। থ্রিলার থেকে পারিবারিক গল্প, কিংবা সাহিত্য নির্ভর নতুন চিত্রনাট্যে বক্সঅফিস মাতাতে আসছে পাঁচটি ভিন্ন স্বাদের ছবি। সৃজিত মুখোপাধ্যায়ের মতো পোড় খাওয়া পরিচালকের সঙ্গে আসছেন নবাগত অর্ঘদীপ চট্টোপাধ্যায়। একনজরে দেখে নেওয়া যাক জানুয়ারিতে মুক্তি পাওয়া পাঁচটি বাংলা ছবির তালিকা।

‌বছরের শুরুতে পাঁচটা বাংলা ছবির মুক্তি, অপেক্ষায় দর্শকরা

অসুর (৩ জানুয়ারি)

বছর শুরুর প্রথম সপ্তাহেই মুক্তি পাচ্ছে পাভেল পরিচালিত ছবি 'অসুর’। জিৎ, নুসরত ও আবির অভিনীত এই ছবির মাধ্যেমই ভারতের চিত্রকলা ও স্থাপত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব রামকিঙ্কর বেইজকে সম্মান জানানো হবে। অনেক আগেই এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন পাভেল। নিজের ছন্দে থাকা এ শিল্পীর পথ চলার গল্প 'অসুর’। এই ছবিতেই প্রথমবার আবির ও নুসরতকে জুটি বাঁধতে দেখা যাবে। তিন প্রিয় বন্ধুর পরিণতির এই ছবি স্মরণীয় হয়ে থাকবে কিনা তা বোঝা যাবে ৩ জানুয়ারি।

মুখোশ (‌৩ জানুয়ারি)‌

'‌অসুর’‌ মুক্তির দিনই বক্সঅফিসে আসছে আরও একটি ছবি '‌মুখোশ’‌। নতুন পরিচালক অর্ঘদীপ চট্টোপাধ্যায় এই ছবির মধ্য দিয়ে টলিউডে প্রবেশ করছেন। মূলতঃ একটি মেয়ের নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করেই রহস্য তৈরি হয়েছে এই ছবিতে। ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, পায়েল, শান্তিলাল মুখোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের মত অভিনেতারা।

বরুণবাবুর বন্ধু (‌১০ জানুয়ারি)‌

বরুণবাবু- ভীষণই খিটখিটে একটা মানুষ। নিজেকে সমাজ ও আত্মীয়দের কাছ থেকে সরিয়ে রাখতেই ভালবাসেন। এহেন 'বরুণবাবুর বন্ধু’ আসছেন। শীতেই, ১০ জানুয়ারি তাঁর আগমণ নিশ্চিত। তাই বন্ধুর খাতির যত্নে কোনও খামতি রাখবেন না তারা। সাহিত‌্যিক রমাপদ চৌধুরির লেখা কাহিনি 'ছাদ’ অবলম্বনেই তৈরি এই ছবি। সুরিন্দর ফিল্মস প্রযোজিত 'বরুণবাবুর বন্ধু’ এবারে প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছবিতে দেখা যাবে বরুণবাবুর চরিত্রে।

দ্বিতীয় পুরুষ (‌২৩ জানুয়ারি)‌

'‌বাইশে শ্রাবণ’‌ ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তা অবশ্যই যে থ্রিলার তা আর বলার অপেক্ষা রাখে না। আট বছর পর এ বছর ২৩ জানুয়ারি মুক্তি পাবে ’‌দ্বিতীয় পুরুষ’‌। ট্রেলারের লুকেই সকলকে চমক লাগিয়েছে অনিবার্ণ। ঋতব্রত মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে অন্যভাবে। আগের ছবির মতোই এ ছবিতেও রাইমা–পরমব্রত উপস্থিত।

অব্যক্ত (৩১ জানুয়ারি)

মাসের শেষে আসছে আরও এক নবাগত পরিচালকের ছবি 'অব্যক্ত’। পরিচালক অর্জুন দত্তর এটাই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। ইতিমধ্যেই কলকাতা সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবের মঞ্চে সমাদৃত হয়েছে 'অব্যক্ত’। ইন্দ্রর জীবনের ওঠাপড়ার সঙ্গে কীভাবে জড়িয়ে যায় তার মা সাথী, বাবা কৌশিক ও প্রিয় কাকু রুদ্রর জীবনের গতিপথ, তাই নিয়েই তৈরি হয়েছে এ ছবির প্লট। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অর্পিতা। উত্তর কলকাতার বনেদি বাড়ির বউ সাথী। চরিত্রটার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আর অ্যাডেড ফ্যাক্টর অবশ্যই আদিল হুসেন। আদিলের চরিত্রের নাম রুদ্র। সিনেমায় অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলের ভূমিকায় রয়েছে অনুভব কাঞ্জিলাল। আর সত্যান্বেষীর পর আবার পর্দায় ফিরেছেন অনির্বাণ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+