ইমরান খানের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু! স্ত্রীয়ের নতুন পোস্ট ঘিরে নতুন জল্পনা
ইমরান খানের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু!
দেশের বেশ কয়েকটি প্রথম সারির সংবাদপত্রের দাবি, ইমরান খানের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে তাঁর স্ত্রী অবন্তিকার। অবন্তিকার সঙ্গে বহুদিন ধরেই সম্পর্কের অবনতি ঘটেছে বলিউড তারকা তথা আমির খানের আত্মীয় ইমরান খানের। শোনা যাচ্ছে , অবন্তিকা আর ইমরান আলাদা আলাদাভাবে থাকছেন অনেকদিন ধরেই।

প্রসঙ্গত, সম্পর্ক ভাঙা আর গড়ার খেলায় বলিউড বার বার শিরোনামে এসেছে। বেশ কয়েকদিন ধরেই একের পর এক বলিউড তারকার সম্পর্ক ভাঙা ও তারপর গড়ার খবর উঠে এসেছে। এবার খবর ইমরান-অবন্তিকাকে ঘিরে। উল্লেখ্য, ইমরান খানের বলিউড কেরিয়ার শুরু হয়েছিল 'জানে তু ইয়া জানে না ' ফিল্ম দিয়ে। এরপর যদিও সেভাবে ইমরান খান বলিউডে নিজের দাপট ধরে রাখতে পারেননি।












Click it and Unblock the Notifications