Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনুষ্ঠানে ডেকেও যোগ্য সম্মান পেলেন না, ফেসবুক লাইভে অপমানের কথা জানালেন ইমন চক্রবর্তী

অনুষ্ঠানে ডেকেও যোগ্য সম্মান পেলেন না, ফেসবুক লাইভে অপমানের কথা জানালেন ইমন চক্রবর্তী

সঙ্গীত জগতে এক পরিচিত নাম ইমন চক্রবর্তী। একাধিক বাংলা সিনেমায় তাঁর গলার আওয়াজের যাদুতে মুগ্ধ শ্রোতারা। প্রাক্তন ছবির '‌তুমি যাকে ভালোবাসো’‌ গানের জন্য ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন ইমন। বর্তমানে তিনি গানের এক রিয়্যালিটি শোতে বিচারকের আসনে রয়েছেন। এছাড়াও তিনি প্রাইভেট অ্যালবামও করছেন অনেক। আর ওপর আবর ওয়েব সিরিজেও অভিনয় করবেন। সব মিলিয়ে ইমনের কেরিয়ারের গ্রাফ একেবারে উর্ধ্বমুখী। এরকম যাঁর কেরিয়ারের পরিস্থিতি তাঁকেই কিনা ফের অপমানের মুখোমুখি হতে হল।

অপমানিত ইমন চক্রবর্তী

অপমানিত ইমন চক্রবর্তী

ফেসবুক লাইভে এসে ইমন নিজেই তাঁর অপমানের কথা সকলকে জানিয়েছেন। এর আগেই ইমন বহুবার ফেসবুক লাইভে এসে নিজের অপমান, বিভিন্ন স্মৃতি ও মনের কথা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায়, অর্থাৎ মঙ্গলবার। অনুষ্ঠানের নাম প্রাইড অফ নেশন। এটি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল। কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমনকে সময় দেওয়া হয় বিকেল ৫:৩০ টায়। তার ম্যানেজার তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যেতে বললে, ইমন তার টিম নিয়ে কিছুটা আগেই পৌঁছে যান।

 আয়োজকরা ইমনকে অপেক্ষা করতে বলেন

আয়োজকরা ইমনকে অপেক্ষা করতে বলেন

কিন্তু গিয়ে দেখেন অনুষ্ঠানের কোনও ব্যবস্থা সেখানে হয়নি। এরই মধ্যে ইমনের শান্তিনিকেতনে রবীন্দ্র সংগীতের একটি অনুষ্ঠান ছিল। তাই স্বাভাবিকভাবেই তিনি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলেন। আয়োজকদের তিনি জানান তার অন্যত্র কাজ আছে অনুষ্ঠান যেন একটু শীঘ্র শুরু করে দেওয়া হয়। এরপর আয়োজকরা তাঁকে একটি হোটেলের চাবি দিয়ে তাঁকে অপেক্ষা করতে বলেন সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

ইমন অনুষ্ঠান ছেড়ে চলে যান

ইমন অনুষ্ঠান ছেড়ে চলে যান

এরপর আয়োজকদের কোনও সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যা, ৬:৫০ নাগাদ ইমন ওই হোটেল থেকে বেরিয়ে আসেন সকলের সামনে দিয়ে। তখনও কোনো শো শুরু হয়নি এবং যে যার মতন সেলফি তোলায় ব্যস্ত, কফি খেতে ব্যস্ত। ইমন চক্রবর্তীকে কেউ আটকানোর চেষ্টা করেননি আয়োজকরা এবং শো কখন শুরু হবে বা তার পরবর্তী ধাপ কি তাও জানানো হয়নি বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে।

ফেসবুক লাইভে ক্ষোভ ইমনের

এরপর গাড়িতে আসতে আসতে ইমন পুরো ঘটনাটি তুলে ধরেন ফেসবুক লাইভের মাধ্যমে। তাঁর কথার ভাঁজে স্পষ্ট যে শিল্পীদের সময়ের দাম আছে এবং তাঁদেরকেও সম্মান করা উচিত। পরবর্তীতে কোনো রকম প্রাইড শো হলে তিনি দশ বার ভাববেন ও যাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+