পাহাড়ে দাঁড়িয়ে স্বামীর ঠোঁটে ঠোঁট রাখলেন ইমন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড গায়িকা
পাহাড়ে দাঁড়িয়ে স্বামীর ঠোঁটে ঠোঁট রাখলেন ইমন
নিজেকে বারংবার দুঃসাহসী প্রমাণ করেছেন গায়িকা ইমন চক্রবর্তী। বারবারই তাই নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন। এবারও তার ব্যতিক্রম হল না। প্রকাশ্যে স্বামীর ঠোঁটে ভালোবাসার উষ্ণ চুম্বন এঁকে আরও একবার নেটিজেনদের হেনস্থার মুখে পড়লেন ইমন চক্রবর্তী।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসেই ঘটা করে ইমন বিয়ে করেন সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে। তারপর থেকে স্বামীর সঙ্গে একাধিক ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পর পুজো দিতে পুরি গিয়েছিলেন এই তারকা জুটি। সেখানে থেকে তাঁদের শেয়ার করা ঘনিষ্ঠ ছবি নিয়ে একসময় কম বিতর্ক হয়নি। কিন্তু সব বিতর্ক সামলেছেন এমন। এবারে ইমন যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে তিনি তাঁর স্বামীকে জড়িয়ে তাঁর ঠোঁটে ঠোঁট রেখেছেন, পেছনে ভেসে যাচ্ছে মেঘ। এই রোম্যান্টিক ছবি শেয়ার করে ইমন ক্যাপশনে লিখেছেন, 'মুহূর্তরা মেঘের মত ফিরে ফিরে আসে’।
এই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের রোষের মুখে পড়েন তিনি। অনেকেই লিখেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্তের ছবি না দেওয়াই ভালো। কেউ আবার উপদেশ দিয়েছেন ইমনের এমন ছবি দেখতে ভালো লাগে না। তবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকার সমর্থনেও রয়েছেন অনেকে। তাঁদের মতে, সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে যেরকম ইচ্ছে ছবি তিনি শেয়ার করতে পারেন। তাতে কারও চোখ রাঙানোর কোনও মানেই হয় না!
বিয়ের পর থেকেই ইমনকে ট্রোল হতে হয়েছে একাধিকবার। কখনও শাঁখা সিঁদুর না পরা নিয়ে আবার কখনও কোনও রিয়্যালিটি শোতে পক্ষপাতিত্ব করা নিয়ে। তবে ইমন বরাবরই চেষ্টা করেছেন নিজের মতো করে জবাব দেওয়ার। এইসবের পাশাপাশি নিজের শরীর চর্চার দিকেও মনোনিবেশ করেছেন তিনি। প্রায়ই ইমন তাঁর যোগাসনের ছবি পোস্ট করে থাকেন।












Click it and Unblock the Notifications