মুম্বইয়ের রাস্তায় হেনস্থার শিকার অভিনেত্রী, টুইটারে উগরে দিলেন ক্ষোভ

মুম্বইয়ের রাস্তায় ইভটিজিংয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ, তাঁর পাশে দাঁড়াল বলিউড।

মুম্বইয়ের রাস্তায় এবার ইভটিজিং থেকে বাদ পড়লেন না খোদ বলিউড অভিনেত্রীও। টুইটারে সেই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। টুইটে বিস্তারিত কিছু না লিখলেও একটি সাক্ষাৎকারে তিনি দিন কয়েক আগের একটি ঘটনার উল্লেখ করেন।

মুম্বইয়ের রাস্তায় হেনস্থার শিকার অভিনেত্রী, টুইটারে উগরে দিলেন ক্ষোভ

ইলিয়ানা জানিয়েছেন, দিন কয়েক আগে একটি ফ্যাশন শোয়ে অংশ নিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু তাঁর গাড়ি একটি সিগন্যালে দাঁড়াতেই কয়েকজন যুবক তাঁর গাড়ি ঘিরে অভব্য আচরণ করতে থাকে। ইলিয়ানা জানিয়েছেন, ওই যুবকরা গাড়ির কাচে ধাক্কা মারতে থাকে, একজন বনেটের ওপর উঠে পড়ে। তাঁর সঙ্গে দেহরক্ষী না থাকায় গাড়ি থেকে নেমে প্রতিবাদ করারও সাহস পাননি ইলিয়ানা। এরপর সিগন্যাল সবুজ হওয়ার পরেও বাইকে করে ওই যুবকরা তাঁর পিছু নিয়েছিল। এই ঘটনায় টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন 'বাদশাহো'- নায়িকা। তিনি লিখেছেন, 'আমি একজন পরিচিত মুখ, আমি বুঝি যে আমি আর পাঁচজনের মত নীরবে ও গোপনে জীবন যাপন করতে পারি না। কিন্তু তার মানে এই নয় যে কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে।

এই ঘটনার পর অবশ্য পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেনি ইলিয়ানা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর টুইট ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পর ইলিয়ানার পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান থেকে বলিউডের তাবড় অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+