আইফার মঞ্চে তারার মেলা! অর্জুন-বরুণ-শ্রদ্ধারা কীভাবে আসর জমালেন, দেখে নিন ছবি

থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০১৮ সালের আইফা আওয়্যার্ডসের মঞ্চ মাতালেন একের পর এক তারকা। বলিউড তারকাদের মেলায় আইফার মঞ্চ ছিল যেন চাঁদের হাট।

থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০১৮ সালের আইফা আওয়্যার্ডসের মঞ্চ মাতালেন একের পর এক তারকা। বলিউড তারকাদের মেলায় আইফার মঞ্চ ছিল যেন চাঁদের হাট। বরুণ ধওয়ান থেকে দিয়া মির্জা ,অর্জুন কাপুর সকলেই এদিন হাজির ছিলেন ব্যংঙ্ককে। দেখে নেওয়া যাক থাইল্যান্ডে এই জমজমাট আসরের কিছু বিশেষ মুহুর্তের ছবি।

সেলফি 'মুড'!

এদিন সেলফি তোলার মেজাজে পাওয়া গেল অর্জুন , বরুণ, করণ ও শ্রদ্ধাকে। আইফার জমজমাট আসরের মাঝেই তাঁরা এক ফাঁকে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।

মঞ্চে কার্তিক , আয়ুষ্মান

এদিন সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও কার্তিক আরিয়ান। মঞ্চ এদিন তাঁরা একাই মাতিয়ে দিয়েছেন নিজেদের হাস্যরসাত্মকবোধে।

লুলিয়ার সঙ্গে শ্রদ্ধা-বরুণ

আইফার মঞ্চে এদিন সলমনের বান্ধবী লুলিয়াকে দেখা যায়। তাঁর সঙ্গে অনুষ্ঠান উপভোগ করেন শ্রদ্ধা ও বরুণ ধওয়ান।

কৃতী শ্যনন

এদিন নিজের মেক আপ থেকে পোশাকে অনন্য সুন্দরী হয়ে উঠেছিলেন কৃতী শ্যানন।

ফ্যাশন শো

আইফার মঞ্চে ফ্যাশন শো তে মন জয় করে নেন অনিল কাপুর। তাঁর লুক থেকে হেয়ারস্টাইল সমস্তটাই এদিন ছিল 'ঝক্কাস'! মঞ্চে অনিল আসতেই করতালির আওয়াজে ভরে ওঠে অডিটোরিয়াম।

দিয়া মির্জা

আইফার গ্রিন কার্পেটে দেখা গেল দিয়াকেও। জাতিসংঘের পরিবেশ বিষয়ক দবত হিসাবে এদিন আসেন দিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+