প্রথমবার মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে আইফা অ্যাওয়ার্ড

এই প্রথমবার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (‌আইফা)‌ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতে চলেছে মধ্যপ্রদেশে। মার্চেই এই সম্মানীয় অ্যাওয়ার্ড সেরিমনি হবে এ রাজ্যে।

প্রথমবার মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে আইফা অ্যাওয়ার্ড

এই গ্ল্যামারাস অনুষ্ঠানের চূড়ান্ত দিন ঘোষণার সময় ভোপালের মিন্টো হলে সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড সেলেব সলমন খান ও জ্যাকলিন ফার্নান্ডেজ। তিনদিনের আইফা অ্যাওয়ার্ড ২৭ মার্চ থেকে শুরু হবে ইন্দোরে এবং চলবে ২৯ মার্চ পর্যন্ত। এর পাশাপাশি ২১ মার্চ মিন্টো হলে আইফার প্রাক–অনুষ্ঠানও হবে বলে জানা গিয়েছে।

আইফার প্রধান অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউড স্টার সলমন খান। কারণ তাঁর জন্ম হয়েছে ইন্দোরে। তাই তাঁর সঙ্গে এই শহরের অন্য এক যোগসূত্র রয়েছে। সোমবার মিন্টো হলে আইফার আনুষ্ঠানিক ঘোষণা করার সময় সলমন খান জানান তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে মধ্যপ্রদেশ, বিশেষ করে ইন্দোরের যোগ থাকায় তিনি খুবই গর্বিত। এর জবাবে সল্লু মিঞাকে রাজ্যের মুখ্যমন্ত্রী কমল নাথ অনুরোধ করেন যে মুম্বইয়ে সবসময় ব্যস্ত না থেকে কিছু সময় মধ্যপ্রদেশে এসে কাটিয়ে যান সলমন। সলমন তাঁর ছোটবেলার কথা স্মরণ করেন, বিশেষত তাঁর ভাই–বোনেরা ইন্দোর, ভোপাল ও গোয়ালিয়রে থাকত, সেখানে সলমন অনেকটা সময় কাটিয়েছিলেন ছোটবেলায়।

কমল নাথ আইফা অ্যাওয়ার্ড টিমকে ধন্যবাদ জানান যে তারা এই গ্ল্যামারাস অনুষ্ঠানের জন্য এ রাজ্যকে বেছে নিয়েছে। এই প্রথমবার আইফা হতে চলেছে মধ্যপ্রদেশে। কমল নাথ বলেন, '‌বৈচিত্র‌্যের মধ্যে ঐক্য হলো ভারতের অনন্য শক্তি। কিন্তু মধ্যপ্রদেশ হল এমন একটি রাজ্য, যার প্রতিটি অংশে বৈচিত্র‌্য রয়েছে, সেটা সংস্কৃতি হোক বা রাজ্যের নিজস্ব খাবার। এছাড়াও সমৃদ্ধ অরণ্য এবং বন্যজীবন ও বিভিন্ন সংস্কৃতি আমাদের রাজ্যটিকে খুব অনন্য করে তোলে।’‌ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কমল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার রাজ্যের পর্যটন শিল্পের প্রচার মনোনিবেশ করছে এবং এ রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আইফা অ্যাওয়ার্ড, যা বিশ্বজুড়ে মধ্যপ্রদেশের ব্র্যান্ড প্রচার করার এক বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+