আইএফএফআই-এর জুরি প্রধানের পদ থেকে ইস্তফা সুজয়ের, নেপথ্যে কি এই ঘটনা , জল্পনা
আইএফএফআই এর ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের জুরি সদস্যদের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন পরিচালক সুজয় ঘোষ।
আইএফএফআই এর ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের জুরি সদস্যদের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন পরিচালক সুজয় ঘোষ। উল্লেখ্য, গোয়ায় আয়োজিত হতে চলা ৪৮ তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের আসরে মারাঠি ছবি 'ন্যুড' ও মালায়ম ছবি 'এস দুর্গা' কে বাদ দেওয়ার কারণেই সম্ভবত তাঁর এই ইস্তফা বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ওই দুটি ছবি ১৩ সদস্য়ের জুরি টিম রেকমেন্ড করে। কিন্তু পরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই দুটি ফিল্মকেই বাদ দেওয়া হয়। এই বিষয়ে সুজয় ঘোষের কাছ থেকে জানতে চাওয়া হলে, তিনি বিশেষ কোনও মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, এই দুই বিতর্কিত ছবির একটির নাম আগে ছিল ' সেক্সি দূর্গা'। যার নাম পরবর্তীকালে পরিবর্তন করে রাখা হয়, 'এস দূর্গা'। রোটটেরডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। অন্যদিকে , 'ন্যুড' ছবিতে এক মহিলার 'ন্যুড মডেল' হিসাবে গোপনে কাজ করার ঘটনাকে দেখানো হয়।












Click it and Unblock the Notifications