'মহারাষ্ট্রে স্বাধীনভাবে কঙ্গনার চলাফেরা বন্ধ করে দেব', 'মণিকর্ণিকা' বিতর্কে হুমকি কার্নি সেনার
'মণিকর্ণিকা' ছবি ঘিরে ক্রমেই বিতর্ক দানা বাঁধছে। কার্নি সেনা বনাম কঙ্গনা রানাওয়াত বিতর্ক যেন দিন দিন আরও বাড়ছে।
'মণিকর্ণিকা' ছবি ঘিরে ক্রমেই বিতর্ক দানা বাঁধছে। কার্নি সেনা বনাম কঙ্গনা রানাওয়াত বিতর্ক যেন দিন দিন আরও বাড়ছে। তোপ আর পাল্টা তোপে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈকে নিয়ে এই ফিল্মের মুক্তির দিন কাছে আসতেই বিতর্ক আরও তুঙ্গে চড়ছে।

কার্নি সেনার হুমকি!
এক সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, মহারাষ্ট্রের কার্নি সেনা এবার বিতর্ক উস্কে পাল্টা তোপ দেগেছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে। তাঁদের দাবি, 'যদি কঙ্গনা ক্রমাগত আমাদের হুমকি দিতে থাকেন, তাহলে আমরাও মহারাষ্ট্রে কঙ্গনাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেব না। '

এর আগে কঙ্গনা যা বলেছেন..
এর আগে কঙ্গনা রানাওয়াত 'মণিকর্ণিকা' বিতর্কে কার্নি সেনার হুমকির বিরুদ্ধে পাল্টা তোপ দেগে বলেন, 'ওঁরা ভুলে গিয়েছেন যে আমিও একজন রাজপুত। মণিকর্ণিকা ছবিকে নিয়ে কোনও ধরনের ঝামেলা করলে ওঁদের প্রত্যেককে শেষ করে দেব।'

এরপর কার্নি সেনার অবস্থান বদল
কঙ্গনার হুমকির পরই শনিবার অবস্থান বদল করে কার্নি সেনা। তাঁরা দাবি করে, 'মণিকর্ণিকা' ছবিটি নিয়ে কোনও রকমের বিরোধিতা নেই তাঁদের। সংগঠনের নাম নিয়ে অনেকে অন্যায়ভাবে ছবির বিরোধিতা করছেন বলেও দাবি করা হয়।

মূল বিতর্ক কী নিয়ে?
উল্লেখ্য, কঙ্গনার ছবি ঘিরে মূল বিতর্ক শুরু হয় চিত্রনাট্যের একটি দিক নিয়ে। ছবিতে ব্রিটিশ অফিসারের সঙ্গে ঝাঁসির রানির সম্পর্ক দেখানো যাবে না বলে হুমকি দেয় কার্নি সেনা। এদিকে, ছবির নির্মাতাদের দাবি., ৪ জন ঐতিহাসিক ইতিমধ্যেই ছবিটি দেখে চিত্রনাট্যকে সার্টিফিকেট দিয়েছেন। ফলে বিতর্কের কোনও জায়গাই নেই ফিল্ম নিয়ে । এমনই দাবি ফিল্ম নির্মাতাদের।












Click it and Unblock the Notifications