জাতীয় পুরস্কার নিয়ে মুখ খুললেন শাহরুখ, মশকরা করে কী বলে ফেললেন তিনি
শাহরুখ অভিনীত 'জিরো' সদ্য মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। শাহরুখ অভিনীত পর পর একাধিক ছবি হতাশ করেছে তাঁর ভক্তকূলকে।
শাহরুখ অভিনীত 'জিরো' সদ্য মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। শাহরুখ অভিনীত পর পর একাধিক ছবি হতাশ করেছে তাঁর ভক্তকূলকে। তবে তাতে হার মানতে রাজি নন বলিউডের বাজিগর! এদিকে, তাঁর কেরিয়ারের দিকে নজর রাখলে দেখা যায়, বলিউডকে একাধিক ব্লকবাস্টার দিলেও শাহরুখ একবারও পাননি জাতীয় পুরস্কার।

জাতীয় পুরস্কার না পাওয়া নিয়ে কোনও ক্ষোভ নেই শাহরুখের মনে? এমনই এক প্রশ্ন সাম্প্রতিক সাক্ষাৎকারে করা হয়েছিল শাহুরুখকে। যার উত্তরে শাহরুখ জানান, .'..সত্যি বলতে আমার কোনও দুঃখ নেই। আমি খুব সাধারণ ও মাটিতে পা রেখে চলা মানুষ। আমার অ্যাচিভমেন্টের বিষয়েবলতে পারি, আমি খুবই সৎ থাকি সেই সেই ব্যাপারে। যদি আমি কোনও পুরস্কার না পাই, তাহলে তা পুরস্কারের ক্ষতি।'
এখানেই শেষ নয়। শাহরুখ জানান, ' আমায় পেলে পুরস্কারের সম্মান কখনও কখনও বেড়ে যায়। তবে এটা মজার কথা একদমই!তবে সত্যি বলতে যেখানে শিল্পসত্ত্বার সুযোগ আছে আমি সেই ছবি করছিনা। এটা আমার ব্য়ক্তিগত ধারণা।তবে কমার্শিয়াল ফিল্মে আমার শিল্পসত্ত্বা বহুবার দেখাবার চেষ্টা করেছি। ' পাশাপাশি শাহরুখ মজার ছলে বলেন, 'শুধু একটা অস্কার আর জাতীয় পুরস্কার এসে গেলে ভালো লাগবে, সব সম্পূর্ণ হয়ে যাবে। '












Click it and Unblock the Notifications