Ibrahim Ali Khan: দিদির পর এবার ভাইয়ের পালা, করণ জোহরের ছবি দিয়েই বলিউডে পা রাখবেন সইফ পুত্র
নোপোটিজিম কিং বলে করণ জোহরকে প্রকাশ্যে আক্রমণ শানিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। আবার সেই বিতর্ক উস্কে দেওয়ার ঘটনা ঘটছে। সূত্রের খবর এবার নাকি বলিউডে পা রাখতে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম খান।
করণ জোহরের ছবি দিয়েই তিনি নাকি বলিউডে পা রাখবেন।
এর আগে একাধিক সেলেব পুত্র কন্যারা করণ জোহরের সিনেমা দিয়েই বলিউডে পা রেখেছিলেন। তার মধ্যে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডেরা রয়েছেন। তারা এখন বলিউড়ে পোক্ত জায়গা করে নিয়েছে। এবার সইফ পুত্রকেও তিনিই বলিউডে নিয়ে আসছেন বলে খবর। যদিও সইফ কন্যা সারা আলি খান কিন্তু এখনও করঁণ জোহরের কোনও ছবিতেই অভিনয় করেননি। তবে তিনি অল্প সময়ের মধ্যেই বলিউডে জায়গা করে নিয়েছেন।

তাহলে ছেলেকে বলিউডে আনার জন্য কেন করণ জোহরের সাহায্য নিচ্ছেন সইফ আলি খান এই নিয়ে প্রশ্ন উঠছে। তবে ইব্রাহিম খানকে বলিউডে লঞ্চ করতে যে করণ জোহর বড় করে কিছু পরিকল্পনা করছেন তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে ছবির নাম হতে চলেছে সরজমিন। তাতে বোমন ইরানির ছেলে কায়োজ ইরানিও নাকি ডেবিউ করবেন।
শোনা যাচ্ছে ইব্রাহিমের বিপরীতে কোনও নায়িকা থাকবে না ছবিতে। তাহলে কেমন হবে ছবিটি এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। ছবিতে কাজলকেও দেখা যাবে। আবার সইফ পুত্রের সঙ্গে টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সম্পর্কের একটা জল্পনা রয়েছে। তবে তারা কেউ এই নিয়ে কোনও কথা বলেননি। তবে নবাব পুত্তুরকে বলিউডে পাকা জায়গা করে দিয়ে করণ জোহর যে বড় পরিকল্পনাই করবেন তাতে কোনও সন্দেহ নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications