বোন জাহ্নবী-খুশির সঙ্গে এখন কেমন সম্পর্ক অর্জুনের! আবেগপ্রবণ অভিনেতা প্রকাশ্যে আনলেন বহু তথ্য

বোন জাহ্নবী-খুশির সঙ্গে এখন কেমন সম্পর্ক অর্জুনের! আবেগপ্রবণ অভিনেতা প্রকাশ্যে আনলেন বহু তথ্য

শ্রীদেবীর সঙ্গে যে অর্জুনের সম্পর্ক কোনওদিনই ভালো ছিল না, তা বহুবার বহু সাক্ষাৎকারেই জানিয়েছিলেন অর্জুন কাপুর। প্রযোজক বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অভিনেতা অর্জুন এবিষয়ে নিজের অবস্থান বহু জায়গায় স্পষ্ট করেছেন। সেই সময়ে সৎ বোন জাহ্নবী ও খুশির বিষয়ে প্রশ্ন করলেও তা নিয়ে নেতিবাচক উত্তরই দিয়েছেন এই বলিউড তারকা। কিন্তু পরস্থিতি পাল্টায় শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর পর থেকে। বনি কাপুরের দ্বিতীয় পক্ষের সন্তান তথা শ্রীদেবীকন্যা খুশি ও জাহ্নবীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে অর্জুন ও অনশুলার। এবার সেই সম্পর্ক ঘিরে মুখ খুললেন অর্জুন।

বোন জাহ্নবী-খুশির সঙ্গে এখন কেমন সম্পর্ক অর্জুনের! আবেগপ্রবণ অভিনেতা প্রকাশ্যে আনলেন বহু তথ্য

এক সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন জাহ্নবী ও খুশির বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, 'এখনও টুকরো টুকরো জিনিস জুড়ে চলেছি।' অর্জুন জানান, তিনি মানুষ হিসাবে খুবই আবেগপ্রবণ।তাই সোশ্যাল মিডিয়ায় সেই আবেগ বহুবার প্রকাশিত হয়ে যায়। শ্রীদেবীর মৃত্যুর পরবর্তী সময়ে বোনেদের ঘিরে সেই আবেগ থেকেই তিনি ' প্রোটেক্টিভ' হয়ে যান। খুশি আর জাহ্নবীর ভালোর জন্য সব সময় ভাই বা একজন শুভানুধ্যায়ী হিসাবে পাশে থাকবেন বলে সাক্ষাৎকারে জানান অর্জুন। অর্জুন বলেন,'অনেক প্রশ্নেরই উত্তর নেই আমার কাছে। অনেক কিছু ঘটে গিয়েছে। আমি চাইনা আমার পরম শত্রুরও এই সমস্যা হোক। আমি নিজের জীবনে এগুলোর অভিজ্ঞতা পেয়েছি, তাই একটা ছোট উত্তরের মধ্যে সব কিছুটা বলা সম্ভব নয়।'

বোন জাহ্নবী-খুশির সঙ্গে এখন কেমন সম্পর্ক অর্জুনের! আবেগপ্রবণ অভিনেতা প্রকাশ্যে আনলেন বহু তথ্য

অর্জুন ওই সাক্ষাৎকারে জানিয়েছেন অনশুলা যতটা স্বচ্ছন্দ্যে আছেন, তেমনই স্বস্তিতে থাকুক জাহ্নবী ও খুশি, এমনই আশা করেন তিনি। গোটা সাক্ষাৎকারে বোন জাহ্নবীকে আদর করে 'জানু' নামেও স্ম্বোধন করেন অর্জুন। উল্লেখ্য, শ্রীদেবীও জাহ্নবীকে ওই নামেই সম্বেধন করতেন। সাক্ষাৎকারে জাহ্নবীর কেরিয়ারে বিষয়েও শুভকামনা জানান অর্জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+