'আগেকার মতো ভদ্রতা এখন দেখা যায় না', নয়া প্রজন্ম নিয়ে মুখ খুলে আরও যা বললেন ধর্মেন্দ্র
বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় একের পর এক প্রজন্মকে দেখেছেন অভিনেতা ধর্মেন্দ্র। বলিউডের লম্বা ইনিংসে এখনও তিনি নিজের স্টারডম নিয়ে সচেতন।
বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় একের পর এক প্রজন্মকে দেখেছেন অভিনেতা ধর্মেন্দ্র। বলিউডের লম্বা ইনিংসে এখনও তিনি নিজের স্টারডম নিয়ে সচেতন। আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে ধর্মেন্দ্র অভিনীত ছবি 'ইমলা পাগা দিওয়ানা ফির সে'। তার আগে স্টারডাম থেকে নতুন প্রজন্ম একাধিক বিষয়ে সাংবাদিকদের সামনে খোলাখুলি বক্তব্য রাখেন 'শোলে' খ্যাত এই নায়ক।

পুরনো সময় আর এযুগের মধ্যে পার্থক্য কতটা? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এদিন ধর্মেন্দ্র বলেন,' এখনকার মানুষ অনেক বেশি ব্যস্ত। আগে যেমন মানুষের নিয়মানুবর্তীতা ও ভদ্রতাবোধ ছিল, তা এখন আর দেখা যায় না। মহিলাদের প্রতি সম্মানও দেওয়ার ক্ষেত্রেও ধরনটা আলাদা ছিল। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সমস্তটাই পরিবর্তন হয়। '
শুধু নতুন প্রজন্ম নয় এদিন নিজের স্টারডম নিয়েও মুখ খোলেন এই তারকা। তিনি বলেন, আমার কোনও দিনই মনে হয়নি যে আমি স্টারডাম থেকে বেরিয়ে গেছি। অনেক মানুষই আমাকে বছরের পর বছর ভালোবেসেছেন। তাঁদের মনে আমি ছিলাম। সকলের বালোবাসা পাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। আমারাও স্বপ্ন ছিল সেটা। আমি তা পেয়েছি সিনমার মাধ্যমে , আর সেজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি।












Click it and Unblock the Notifications