স্কুলে পড়ার সময় কার সঙ্গে ফ্লার্ট করতেন সলমন! শুনলে চমকে উঠবেন
পরিচালক সূরজ বারজাতিয়ার ছবিতে সলমন খানকে বার বার দেখা গিয়েছে 'চকোলেট বয়' হিসাবে। সে 'হাম আপকে হ্যায় কৌন ' হোক বা 'হাম সাথ সাথ হ্যায়', সলমন এই সমস্ত ছবিতে আদর্শ পুরুষের ভূমিকায় অভিনয় করেছেন।
পরিচালক সূরজ বারজাতিয়ার ছবিতে সলমন খানকে বার বার দেখা গিয়েছে 'চকোলেট বয়' হিসাবে। সে 'হাম আপকে হ্যায় কৌন ' হোক বা 'হাম সাথ সাথ হ্যায়', সলমন এই সমস্ত ছবিতে আদর্শ পুরুষের ভূমিকায় অভিনয় করেছেন। যা দেখে বোঝা দায় ছিল যে এককালে স্কুলে পড়ার সময় তিনি শিক্ষিকাদের সঙ্গে ফ্লার্ট করতেন!

৫২ বছর বয়সী সলমন খান সাম্প্রতিক এক গেম শো-তে জানিয়েছেন যে তিনি স্কুলে পড়াকালীন শিক্ষিকার সঙ্গেও ফ্লার্ট করতে ছাড়তেন না। তিনি ওই অনুষ্ঠানে জানান যে, এক শিক্ষিকার প্রতি তাঁর ব্যাপক অনুরাগ ছিল। আর সেই থেকে চলত ফ্লার্ট। এক প্রথম সারির সংবাদপত্রের খবর অনুযায়ী, সলমন জানান, নিজের বাইসাইকেলে শিক্ষিকাকে বসিয়ে তাঁকে বাড়িও পৌঁছে দিয়ে আসতেন সলমন।
সলমন জানান, '..অনেকে হয়তো অই বিষয়টি নিয়ে মুখ খোলেন না, তবে আমি খোলখুলি বলি যে আমি স্কুলে পড়ার সময় আমার শিক্ষিকার সঙ্গে ফ্লার্ট করতাম'। উল্লেখ্য, আপাতত 'ভারত' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন। তাঁর সঙ্গে ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও দিশা পাটানি। আগামী বছরের ইদে মুক্ত পেতে চলেছে সলমন অভিনীত'ভারত'।












Click it and Unblock the Notifications