৮ জুনের পর সুশান্তের সঙ্গে কথা হয়নি আমার, সংবাদমাধ্যমে নতুন দাবি রিয়ার

রিয়া তাঁর ও তাঁর পরিবারের জন। নিরাপত্তা চান

বলিউড অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে তাঁরই প্রেমিকা রিয়া চক্রবর্তীর। সুশান্তের বাবা কে কে সিং ইতিমধ্যেই পাটনা পুলিশের কাছে গত ২৫ জুলাই রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তারপর থেকেই রিয়া ও তাঁর পরিবারকে বিভিন্ন তদন্তকারী সংস্থা ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে চলেছে। সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে রিয়া তাঁর এবং তাঁর পরিবারের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন যে সুশান্তের মৃত্যু তদন্ত যাতে ঠিকঠাক হয় তার জন্যই তাঁরা তদন্তকারী সংস্থাকে সাহায্য করছেন।

রিয়া ও তাঁর পরিবারের সুরক্ষা চান

রিয়া ও তাঁর পরিবারের সুরক্ষা চান

রিয়া ইনস্টাতে যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে তাঁর বাবা অবসরপ্রাপ্ত সেনা অফিসার ইন্দ্রজিত চক্রবর্তী গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে সাংবাদিকরা। ভিডিওতে কাউকে সামাজিক দুরত্ব মানতে দেখা যায়নি। ভিডিওর ক্যাপশনে রিয়া মুম্বই পুলিশকে তাঁকে ও তাঁর পরিবারকে সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘‌এটা আমার আবাসন চত্ত্বরের ভেতর। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি আমার বাবা ইন্দ্রজিত চক্রবর্তী (‌অবসরপ্রাপ্ত সেনা অফিসার)‌। আমরা ইডি, সিবিআই ও বিভিন্ন তদন্তকারী সংস্থাকে সহায়তা করার জন্যই বাড়ি থেকে বেড়োনোর চেষ্টা করছি। আমার ও আমার পরিবারের জীবনের ঝুঁকি রয়েছে। আমরা স্থানীয় পুলিশের কাছে এ বিষয়টি জানিয়েছি কিন্তু কোনও সহায়তা পাইনি। তদন্তকারী সংস্থাদেরও এ বিষয়ে অবগত করলেও সেখান থেকেও কোনও সাহায্য আসেনি। কীভাবে এই পরিবারটি তবে বাঁচবে?‌মাদের শুধু সহায়তা করার জন বলা হয়েছে, বিভিন্ন তদন্তকারী সংস্থাকে সাহায্য করার কথাই বলা হয়েছে। আমি মুম্বই পুলিশের কাছে আবেদন করব যে আমাদের সাহায্য করা হোক যাতে আমরা সুশান্ত কাণ্ডে তদন্তকারী সংস্থাদের সহায়তা করতে পারি।'‌

নিরাপত্তারক্ষীর ভিডিও শেয়ার

নিরাপত্তারক্ষীর ভিডিও শেয়ার

রিয়া এর পাশাপাশি আরও একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁর বহুতলের নিরাপত্তারক্ষী কথা বলছেন। রিয়া লেখেন, ‘‌রাম আমার বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী, গত দশ ধরে তিনি এই আজ করছেন। তিনিও আহত হয়েছেন, তাঁকে এবং আমার বাবাকে মারধর করেছে সাংবাদিকরা। এটা কী কোনও অপরাধ নয়?‌ কে এর জন্য দায়ি?‌ এখানে কী কোনও আইন রয়েছে?‌ আমরা কী বর্বরতায় নেমে গিয়েছি?‌ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা দেখার জন্য অনুরোধ করছি, এই আবাসনে শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা থাকেন। নাকি এটাই বেঁচে থাকার পদ্ধতি?‌'‌

রিয়ার বাবাকে সমন ইডির

রিয়ার বাবাকে সমন ইডির

বৃহস্পতিবার রিয়ার বাবা ইন্দ্রজিত চক্রবর্তীকে সমন পাঠায় ইডি। তাঁকে কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসতে বলে জিজ্ঞাসাবাদের জন্য। সুশান্তের বাবা রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন। ইডি ও সিবিআই ছাড়াও এই ঘটনার তদন্তে নেমেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারা এই ঘটনায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া মাদক যোগ খতিয়ে দেখছে।

হার্ড ড্রাইভ নষ্ট করে দেওয়ার ব্যাপারে জানেন না রিয়া

হার্ড ড্রাইভ নষ্ট করে দেওয়ার ব্যাপারে জানেন না রিয়া

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাতকারে রিয়া চক্রবর্তী প্রকাশ করেছেন যে ২০১৯ সালের অক্টোবরে ইউরোপ সফরের সময়ই তিনি সুশান্ত সিং রাজপুতের মানসিক অসুস্থতার কথা জানতে পারেন। সাক্ষাতকারে রিয়া ৮টি হার্ড ড্রাইভ যা ৮ জুন সুশান্তের বাড়িতে নষ্ট করে দেওয়া হয় বলে সিদ্ধার্থ পিঠানি সিবিআইকে জানিয়েছিলেন, রিয়া জানান যে এ ধরনের কোনও ঘটনা ওইদিন হয়েছে কিনা তাঁর জানা নেই। ওইদিনই তিনি সুশান্তের ফ্ল্যাটও ছাড়েন। তারপর থেকে সুশান্তের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি এবং তিনি বাড়ির কোনও কর্মীকেও বদল করেননি। রিয়া জানিয়েছেন যে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ এসসিংকে তিনি চেনেন না। সুশান্তের ফ্ল্যাটমেট ও বন্ধু সিদ্ধার্থ পিঠানি সিবিআইকে জানিয়ে ছিলেন যে ৮ জুন সুশান্ত ও রিয়ার মধ্যে ঝগড়া হয়। রিয়া এ প্রসঙ্গে বলেন, ‘‌একেবারে ভিত্তিহীন অভিযোগ। আমি যতদিন ছিলাম কোনও ঝগড়া হয়নি এবং কোনও হার্ড ড্রাইভও ভাঙা হয়নি। ৮ থেকে ১৩ জুন সুশান্তের দিদি সেখানে ছিলেন, তখন কিছু হয়ে থাকলে তা আমার জানা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+