এই বলিউড অভিনেতা আক্রান্ত ক্যানসারে! উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বলি সেলেবদের মধ্যে অন্যতম বিতর্কিত নাম কামাল রশিদ খান। বহু নেতিবাচক কারণেই এযাবৎকাল তিনি ছিলেন লাইম লাইটে।
বলি সেলেবদের মধ্যে অন্যতম বিতর্কিত নাম কামাল রশিদ খান। বহু নেতিবাচক কারণেই এযাবৎকাল তিনি ছিলেন লাইম লাইটে। তবে এবার তাঁকে ঘিরে উঠে এল এক দুঃসংবাদ। জানা গিয়েছে , এই অভিনেতা দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত।

কামাল রশিদ খান নিজেই সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন তিনি স্টমাক ক্যানসারের শিকার হয়েছেন। অভিনেতা তথা প্রযোজক কামাল রশিদ খানের এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। পোস্টটি নিজেই করেছেন কামাল। তাঁর কেআরকে বক্সঅফিস নামক পেজ থেকে এই টুইটটি করা হয়।
This is press release of #KRK about his health. pic.twitter.com/0UlscVD4wq
— KRKBOXOFFICE (@KRKBoxOffice) April 3, 2018
একাধিকবার বিভিন্ন বিতর্কিত কারণে কামাল উঠে এসেছেন খবরের শিরোনামে। ২০০৮ সালে তাঁর দেশদ্রোহী ছবিটি ঘিরে তিনি উঠে আসেন লাইমলাইটে। এছাড়াও বিগবস -এর মাধ্যমে তিনি বহুবার এসেছেন খবরের শিরোনামে। 'এক ভিলেন' ছবিতে তাঁকে একটি ক্যামিও ভূমিকায় দেখা যায়। এছাড়াও বহুবার শাহরুখ , সলমনদের মতো সুপারস্টারদের নিয়ে মন্তব্য করেও তিনি উঠে আসেন বিতর্কে।












Click it and Unblock the Notifications