টিভি শোয়ে নিজের বিষণ্ণতার গল্প শোনালেন দীপিকা পাড়ুকোন

নয়াদিল্লি, ২২ মার্চ : রুপোলি পর্দায় অভিনয় করেন যাঁরা, তাঁদের সম্পর্কে ভুল ধারণার শেষ নেই আমজনতার। তাঁরাও যে আমাদের মতোই রক্তমাংসের মানুষ তার প্রমাণ দিতেই নিজের জীবনের বিষণ্ণতার গল্প শোনালেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।

সম্প্রতি একটি টিভি শো'য়ে এসে নিজের অভিজ্ঞতা শোনান তিনি। সঙ্গে ছিলেন তাঁর মা, কাউন্সেলর ও একজন চিকিৎসক। তিনি জানান, গত বছরের শুরুর দিকে বিষণ্ণ বোধ করায় সবকিছু অর্থহীন মনে হচ্ছিল তাঁর। নিজের সঙ্গে যুদ্ধ করেই সেই বিষণ্ণতাকে কাটিয়ে উঠেছিলেন বলেও জানিয়েছেন ২৯ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী।

টিভি শোয়ে নিজের বিষণ্ণতার গল্প শোনালেন দীপিকা পাড়ুকোন


২০১৩ সালটি তাঁর কেরিয়ারের অন্যতম সফল বছর ছিল। সেই বছর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', ‘চেন্নাই এক্সপ্রেস' এবং ‘গোলিও কি রাসলীলা: রামলীলা'র মতো সফল ছবি করেন দীপিকা। স্বীকৃতি হিসেবে বহু পুরস্কারও পান তিনি। তবে, দীপিকার কথায়, একদিন সকালে উঠেই বিষণ্ণতা গ্রাস করে তাঁকে। কী করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি। পরিবারকে ছেড়ে থাকার কষ্ট গ্রাস করে তাঁকে। দীপিকার কথায় সায় দেন তাঁর মা উজালা পাড়ুকোন ও দীপিকার চিকিৎসকও।

দীপিকা আরও জানান, এরপর কখনও তিনি ভালো অনুভব করতেন আবার কখনও ভীষণ বিষণ্ণতা অনুভব করতেন। তাঁর কথায়, "প্রায়ই ঘুম থেকে ওঠার পর নিজেকে খুব ক্লান্ত মনে হত। ঘুম থেকে উঠতে ইচ্ছে করত না। দিনের পর দিন বিছানায় শুয়ে ঘুমিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে ইচ্ছে করত না আমার।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+