(ছবি) বলিউড বোধ হয় আমার জায়গা নয়: সানি লিওনি

২০১১ সালে জিসম ২ ছবিতে অভিনয় দিয়ে বলিউডে হাতে খড়ি জনপ্রিয় তারকা সানি লিওনির। শাহরুখ খান, সলমন খানের মতো তাবড় তাবড় তারকাদের হারিয়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তিত্ব তিনি। এমন জনপ্রিয়তার পরেও বলিউডে কিন্তু সেভাবে ছাপ ছাড়তে পারেননি এই সুন্দরী। আর তাই সানির ধারণা বলিউড হয়তো তার জন্য নয়।[(ছবি) মেক আপ ছা়ড়া বলিউড সেলেবসদের লুক!]

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানি বলেন, "আমার মনে বয় বলিউড আমার জায়গা নয়।" কিন্তু কেন এমনটা করেন প্রাক্তন এই নীল তারকা, তার জন্য কী মনে কোনও আক্ষেপ রয়েছে? প্রশ্নের উত্তরে সানির সোজা সাপ্টা জবাব, "হ্যাঁ, খারাপ তো লাগেই। অনুভূতি তো কাজ করেই, না হলে তো মানুষই হতাম না। কিন্তু আমার দারুণ সাপোর্ট সিস্টেম রয়েছে তাই চেষ্টা করছি খারাপের থেকেও ভাল জিনিসটা বের করে আনতে।" [(ছবি) এভাবে কখনও দেখেছেন কি সানি লিওনিকে?]

একের পর এক সিনেমা ফ্লপ

একের পর এক সিনেমা ফ্লপ

জিসম ২, রাগিনী এমএমএস ২, মস্তিজাদে, ওয়ান নাইট স্ট্যান্ড একের পর সানির প্রতিটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। হাজার চেষ্টা সত্ত্বেও নিজের নীল তারকা স্ট্যাটাস থেকে বেরতে পারছেন না সানি। আর তার ফলেই বি গ্রেড ছবির অফার ছাড়া ভাল ছবির অফার প্রায় তার হাতে নেই বললেই চলে। যদিও আমির খান সানির সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।

বলিউডে একঘরে হয়ে পড়েছেন সানি

বলিউডে একঘরে হয়ে পড়েছেন সানি

নীল ছবির দুনিয়া থেকে বলিউড সাম্রাজ্যে এসে প্রচুর নাম কামিয়েছেন সানি লিওনি। তবু তাঁর মনে হচ্ছে, তিনি বলিউডে একাকী ও একঘরে হয়ে পড়েছেন। কেউ তাঁর সঙ্গে একসাথে মঞ্চ ভাগ করতে চাইছেন না। সানি নিজেই জানিয়েছেন তাঁর এই আশঙ্কার কথা। তাঁর বক্তব্য, বলিউডের অন্য তারকারা এমন নয় যে তাঁকে ঘৃণা করেন বা অপছন্দ করেন। আসলে সানির অতীতের কারণেই বেশিরভাগ মানুষ দূরত্ব রাখতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।

ডেয়ার ডেভিল সানি

ডেয়ার ডেভিল সানি

রাম গোপাল বর্মার ম্যায় মাধুরী দীক্ষিত বননা চাহতি হুঁর আদলে পরিচালক কান্তি শাহ সেই একই ধারায় সানি লিওনির নাম ব্যবহার করে "ম্যায় সানি লিওনি বননা চাহতি হু" নামের একটি ছবি বানানোর কথা চিন্তা ভাবনা করছিলেন। খুব স্বাভাবিকভাবেই যা ভাল চোখে নেন নি খোদ সানি লিওনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। সূত্রের খবর সানির অনুমতি না নিয়েই তার নাম ব্যবহার করায় চটে যান সানি। আর তাই সানি ও ড্যানিয়েল কান্তি শাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথেও এগিয়েছিলেন।

মা হতে চলেছেন সানি

মা হতে চলেছেন সানি

সম্প্রতি বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় মাতৃত্বের স্বাদ পেয়েছেন। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন 'আদিরা'। [ফুটফুটে কন্যাসন্তানের মা হলেন রানি] অন্যদিকে বলিউডে জোর জল্পনা, মা হওয়ার তালিকায় এবার নিজের নামটি যোগ করতে চলেছেন পর্ন তারকা থেকে বলিউড অভিনেত্রী হওয়া সানি লিওনি। তিনি নিজেই অবশ্য এই জল্পনা উসকে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+