'আমার হাতে কোনও ছবি নেই'! বলিউডের বেতাজ 'বাদশা' শাহরুখ যা বলে ফেললেন

তাঁর প্রযোজনা সংস্থা একাধিক ছবির প্রযোজনা নিয়ে ব্যস্ত। কেবলমাত্র প্রযোজনার সূত্রে 'রেড চিলিজ' বা শাহরুখের নাম শুনতে পাওয়া যায় আজকাল, এমন দাবি বহু নিন্দুকেরই রয়েছে।

তাঁর প্রযোজনা সংস্থা একাধিক ছবির প্রযোজনা নিয়ে ব্যস্ত। কেবলমাত্র প্রযোজনার সূত্রে 'রেড চিলিজ' বা শাহরুখের নাম শুনতে পাওয়া যায় আজকাল, এমন দাবি বহু নিন্দুকেরই রয়েছে। তবে বাস্তবিক চিত্র বলছে , আর কোনও বলিউড ফিল্মে শাহরুখের নাম শোনা যাচ্ছে না। বহু ছবির প্রজেক্টে যেখানে শাহরুখের নাম শোনা গিয়েছে এক সময়, সেখানে বর্তমনে শোনা যাচ্ছে ভিকি কৌশল কিংবা রণবীর সিংদের নাম।

আমার হাতে কোনও ছবি নেই! বলিউডের বেতাজ বাদশা শাহরুখ যা বলে ফেললেন

এমন এক পরিস্থিতিতে শাহরুখ নিজেই মুখ খুলে জানিয়ে দিলেন বলিউডে আপাতত তাঁর পরিস্থিতি কীরকম? তা জানিয়ে শাহরুখ বলেন, 'আমার হাতে এখন কোনওবি নেই। একটা ছবি করছিলাম তবে তা সম্ভব হয়নি। সাধারণত আমি যখন একটা ছবি করি, তখন পরের দিকে আরও ছবি সারি দিয়ে পড়ে থাকে। তবে এই সময় আমার হাতে কোনও ছবি নেই। আমি একটাও ছবি সাইন করিনি। আমি শুধু ছবির গল্প শুনছি। ..'

এখানেই শেষ নয়,! শাহরুখ ভক্তদের জন্য দুঃখের খবর আরও আছে। শাহরুখ জানিয়েছেন তিনি নিজেই জানেন না যে আগামী দিনে তিনি কবে কোনও নতুন ফিল্ম সাইন করবেন । আগে শোনা গিয়েছিল যে শাহরুখ সম্ভবত নভেম্বরে তাঁর জন্মদিনের দিন ঘোষণা করবেন, তাঁর আগামী প্রজেক্টের কথা। তবে তা হয়তো সম্ভব হবে না এখনই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+