হামসকলস ছবিতে অভিনয় করে ফ্যানেদের হতাশ করেছি, আক্ষেপ সইফের

এক মাস আগেই সইফ-রীতেশ-রাম কাপুর অভিনীত এই ছবি মুক্তি পায়। সমালোচকদের হাজারো নেতিবাচক মন্তব্যের পরও বক্সঅফিসে কিন্তু সেভাবে ধাক্কা খায়নি হামসকলস। তবে এই ছবি নিয়ে ইতিবাচক সমালোচনা আদৌ পাওয়া গিয়েছে কি না তা সমীক্ষা সাপেক্ষ।
সইফের কথায়, "ছবিতে সেভাবে কোনও গল্পই নেই। যেটুকু গল্প আছে পুরোটাই সাজিদের মাথার ভিতরেই ছিল। ও আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি। আমি যা নই তা হওয়ারই চেষ্টা করেছি ছবিটিতে। এই ধরণের কৌতুক আমি অন্তত উপভোগ করি না। আমার আগামী ছবি হ্যাপি এন্ডিংস, এমন একটি ছবি যাতে কমেডি রয়েছে, এবং যে ধরণের কৌতুকে আমি বিশ্বাস করি বা আমি যে ধরণের কৌতুকবোধের জন্য পরিচিত।"
ছোটে নবাবের হাতে আরও একটি সাজিদ পরিচালিত ছবি রয়েছে। কিন্তু আপাতত সে ছবি করবেন কি না তা নিয়ে দ্বিধায় রয়েছেন শর্মিলাপুত্র। সইফের কথায় আপাতত তিনি সাজিদের ছবিতে অভিনয় করতে চান না। হামসকলস-এর মতো ছবি করে ইতিমধ্যেই নিজের ভক্তদের হতাশ করেছে তিনি তাই আবার সেই একই ভুল করার পথে যেতে চান না।
এর আগে হামসকলস-এর অভিনেত্রী বিপাশা বসু ছবির প্রচারে অনুপস্থিত থাকায় বিতর্ক সৃষ্টি হয়। এই ছবিতে রীতেশ দেশমুখের বিপরীতে দেখা গিয়েছিল বিপাশাকে। ছবি মুক্তির আগেই এই ছবি সেভাবে চলবে না বলে মুখ খুলেছিলেন বিপাশা। আর তাতে সাজিদের সঙ্গে বেশ খানিকটা দূরত্ব বেড়ে যায় সাজিদের। বিপাশার পরে সইফের মন্তব্যে এবার সাজিদের তো মাথায় হাত পড়ার জোগাড়।












Click it and Unblock the Notifications