'পিকে' নিয়ে ক্ষমাপ্রার্থী আমির

মুম্বই, ১২ মার্চ : গতবছরের একেবারে শেষে মুক্তি পাওয়া তাঁর ছবি 'পিকে' যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

সম্প্রতি পিকে-র ডিভিডি প্রকাশের অনুষ্ঠানে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান জানিয়েছেন, ছবির নির্মাতাদের কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কোনও ইচ্ছা ছিল না।

'পিকে' নিয়ে ক্ষমাপ্রার্থী আমির


গতবছরের ১৯ ডিসেম্বর মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'পিকে'। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেললেও, 'গডম্যান' ও ধর্মীয় বিচার-আচার সম্পর্কিত নানা বিষয় ব্যঙ্গের মোড়কে দৃশ্যায়িত করার ফলে নানা ধর্মীয় সংগঠনের তরফে প্রতিবাদের ঝড় ওঠে।

ছবি মুক্তি পাওয়ার পর এতদিন এই বিষয়ে আমির খান চুপ থাকলেও নীরবতা ভেঙে তিনি জানিয়েছেন, ছবির নির্মাতা বা তাঁর এইধরনের কোনও উদ্দেশ্য ছিল না। আমির বলেন, ‘ছবিটি বেশিরভাগ মানুষের পছন্দ হয়েছে। ব্যক্তিগতভাবে, আমি মনে করি, যদি এই ছবি একজন ব্যক্তিকেও আঘাত করে, তা হলে আমার তাতে খারাপই লাগবে। যদি কারও খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি।'

প্রসঙ্গত, রাজকুমার হিরানি পরিচালিত 'পিকে' দেশ-বিদেশ মিলিয়ে ৬০০-৬৫০ কোটির ব্যবসা করেছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান, সুশান্ত সিংহ রাজপুত, অনুষ্কা শর্মা, সঞ্জয় দত্ত এবং বোমান ইরানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+