সুশান্তকে নিয়ে বিষ উগড়ে দিলেন অঙ্কিতা! পুরনো প্রেম পর্ব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
ফের একবার সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের প্রেম পর্ব নিয়ে নতুন খবর উস্কে গেল। এক টিভি সিরিয়ালে একসঙ্গে অভিনয়ের দৌলতে সুশান্তের কাছাকাছি আসেন অঙ্কিতা।
ফের একবার সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের প্রেম পর্ব নিয়ে নতুন খবর উস্কে গেল। এক টিভি সিরিয়ালে একসঙ্গে অভিনয়ের দৌলতে সুশান্তের কাছাকাছি আসেন অঙ্কিতা। তারপর থেকেই সুশান্ত অঙ্কিতার প্রেম পর্ব শুরু। তবে ৬ বছরের সেই প্রেমপর্বে ইতি টেনে এবার ভিকি জৈনের সঙ্গে বিয়ে করতে চলেছেন অঙ্কিতা।

'মণিকর্ণিকা' ছবির অভিনেত্রীকে ছবির প্রচারে বহুবার সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এবার তাঁকে জিজ্ঞাসা করা হয় , প্রাক্তনদের কি বন্ধুত্ব ধরে রাখা উচিত?জবাবে অঙ্কিতা বলেন, ' নির্ভর করে তাঁদের সম্পর্কের ইতিহাসের ওপর।..' অঙ্কিতার দাবি দীপিকা , রণবীর রেখেছেন , ফলে তিনি একেবারেই যে বিষয়টিতে বিশ্বাস করেন না তা নয়। এরপরই তিনি সুশান্ত প্রসঙ্গে জানান,'আমরা কথা বলিনা একে অপরের সঙ্গে।'
কিছুদিন আগে 'মণিকর্ণিকা' ছবিতে অঙ্কিতা লোখান্ডের লুক দেখে প্রশংসায় ভরিয়ে দেন সুশান্ত সিং রাজপুত। তখন ফের একবার এই পুরনো প্রেম পর্ব নিয়ে শুরু হয় আলোচনা। এবার ফের একবার সেই প্রসঙ্গ উস্কে গিয়েছে। তবে পুরনো প্রেমের স্মৃতি ঝেড়ে বিলাসপুরের ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ে করতে চলেছেন অঙ্কিতা।












Click it and Unblock the Notifications