পিকে-র দ্বিতীয় পোস্টারে রেডিওটাও নেই, তবে কী সম্পূর্ণ নগ্ন?আমিরি প্রচারে দর্শকের কৌতূহুল তুঙ্গে

পিকের প্রথম পোস্টারটি প্রকাশ পেতেই চারিদিকে হই হই পরে যায়। পোস্টারে একটি রেললাইনে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন আমির। শুধু তাঁর গোপন অঙ্গ ঢাকা পড়েছে একটি রেডিওর পিছনে। আগামী ২০ অগস্ট পিকে ছবির দ্বিতীয় পোস্টারটি মুক্তি পাওয়ার কথা। তার আগেই বুধবার এক অনুষ্ঠানে আমির মুচকি হেসে জানিয়ে দিলেন, দ্বিতীয় পোস্টারে তো আমার হাতে রেডিওটাও থাকবে না।
আরও পড়ুন : ফার্স্টলুক পিকে: নগ্ন আমির খান! তাও ভাগ্যিস টেপ রেকর্ডারটা ছিল
আরও পড়ুন : পিকে ছবিতে আমিরের 'অশ্লীল' পোস্টার, আদালতে ছুটলেন আইনজীবী
আরও পড়ুন : পিকে আমিরের নগ্ন অবতারে আপত্তি মহিলাদের, নালিশ পুলিশে!
আরও পড়ুন : ছবি : 'নগ্ন' আমির খানকে জামা পরালেন বিধায়ক
সলমন খানের কিক বা শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার- ছবির মতো সোজা পথে প্রচার আমির অন্তত পিকে ছবির জন্য করছেন না। বিতর্কিত পথে গিয়েই তাই মাল্টিপ্লেক্স সিনেমা হলের বাইরে ভিড় জমাতে চাইছেন আমির। আর তাই প্রথমেই নগ্ন পোস্টারে শোরগোল ফেলে দিলেন মিস্টার পারফেকশনিস্ট। দর্শক মনে কৌতুহলের পারা বাড়তে শুরু করতেই আবার দ্বিতীয় পোস্টারের জন্য এক মন্তব্যেই চরম উন্মাদনা তৈরি করে দিলেন।
স্বভাতই দর্শকমনে প্রশ্ন জাগছে, হাতে রেডিওটাও থাকবে না তাহলে কী সম্পূর্ণ নগ্ন অবতারে প্রথমবার ধরা দেবেন আমির? আর দর্শকের ঠিক এই কৌতুহলকেই কাজে লাগাতে চাইছেন আমির। কিন্তু সত্যিই নয়া কোন অবতারে ধরা দেবেন আমির তা জানতে আগামী ২০ অগস্ট পর্যন্ত অপেক্ষা করতেই হবে।












Click it and Unblock the Notifications