Rocky Aur Rani Kii Prem Kahaani: 'আমি কানে শুনতে পাই', সিনেমার প্রিমিয়ারে গিয়ে একী কাণ্ড ঘটালেন জয়া বচ্চন
Rocky Aur Rani Kii Prem Kahaani: কথায় কথায় তিনি যে মেজাজ হারান তা কারোর অজানা নয়! পাপারাৎজিদের সঙ্গে তাঁর আদায় কাঁচকলায় সম্পর্ক। প্রকাশ্যে দাঁড়িয়ে কখনও কড়া বার্তা দিতে দেখা যায় তো আবার কখনও ধমক দিতেও শোনা যায়। সম্প্রতি জয়া বচ্চনের ( Jaya Bachchan) এমনই একটি ভিডিও সামনে এসেছে!
করণ জোহারের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কহানি' ( Rocky Aur Rani Kii Prem Kahaani)। আর সেই ছবির প্রিমিয়ারে গেছিলেন জয়া বচ্চন। রেড কার্পেটে হাঁটার সময়ে একেবারে রেগে লাল জয়া! কিন্তু হল টা কি...!! আগামী শুক্রবার মুক্তি পাবে 'রকি অউর রানি কি প্রেম কহানি'।

দীর্ঘদিন পর ফের একবার বড় পর্দায় মুক্তি পাবে করণ জোহারের সিনেমা। স্বভাবতই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর এই ছবিতে জয়া বচ্চনকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে দেখা যাবে। সম্প্রতি মুম্বইতে সেই ছবিরই প্রিমিয়ার হয়ে গেল। উপস্থিত ছিলেন সমস্ত কলাকুশলিরা। আর সেখানে উপস্থিত ছিলেন জয়া বচ্চনও। একেবারে লাল পোশাকে রেড কার্পেটে হেঁটে যাচ্ছিলেন তিনি।
আর তা যাওয়ার সময়ে ঘটে গেল অঘটন! আর তাতেই রেগে লাল অমিতাভ পত্নী! ছবির প্রিমিয়ারে অভিনেতা-অভিনেত্রীরা ছাড়াও ছিলেন অসংখ্য চিত্রগ্রাহকরা। বারবার জয়া বচ্চনকে একটি ছবির জন্যে অনুরোধ করতে থাকেন পাপারাতজিরা। আর এরপরেই রীতিমত ক্ষোভে ফেটে পড়েন জয়া। ঘুরে তাঁর স্পষ্ট বার্তা, ''আস্তে! আমি কানে শুনতে পাই, কালা নই।'' হঠাত কড়া বার্তা শুনে কিছুটা চমকেই যান চিত্রগ্রাহকরা। যদিও এই বলে জয়া বচ্চন অবশ্য আর সেখানে দাঁড়াননি।
সোজা হলের দিকে চলে যান। জয়ার সঙ্গে প্রিমিয়ারে হাজির ছলেন মেয়ে শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চন। তবে পাপারাতজিদের কাছে এমন অভিজ্ঞতা নতুন কিছু নয়। তবে জয়া বচ্চনের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর তা হতেই নেটিজেনদের একাংশ অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রীকে।
আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'রকি অউর রানি কি প্রেম কহানি'। করণের ছবিতে একেবারে লিড রোলে দেখা যাবে আলিয়া ভাট ( Alia Bhatt) এবং রনবীর কাপুরকে ( Ranveer Singh)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজ়মি'র মতো অভিনেতারাও।
এছাড়াও বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও দেখা যাবে এই সিনেমাতে। গত কয়েকদিন আগেই কলকাতায় ঘুরে গিয়েছেন আলিয়া এবং রনবীরকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications