অন্যান্য তারকাদের চেয়ে আমি ভাল জায়গায় আছি : নেহা ধুপিয়া
সংবাদ সংস্থা আইএএনএসকে সাক্ষাৎকার দিতে গিয়ে নেহা বলেন, "আমি মনে করি আমি অনেকটা পথ এসেছি। আমার এখনও অনেকটা পথ চলার বাকি আছে। কেন আমি সেরা পাঁচের মধ্যে নেই তার ন্যায্যতা প্রমাণ করার কোনও কারণই নেই"
হয়তো যেমনটা চেয়েছিলেন তিনি, তেমনটা হয়নি। তবু তার জন্য কোনও আক্ষেপ নেই মডেল-অভিনেত্রী নেহা ধুপিয়ার। বরং তাঁর বিশ্বাস অন্যান্য অনেক তারকার চেয়ে তিনি ভালই আছেম।
সংবাদ সংস্থা আইএএনএসকে সাক্ষাৎকার দিতে গিয়ে নেহা বলেন, "আমি মনে করি আমি অনেকটা পথ এসেছি। আমার এখনও অনেকটা পথ চলার বাকি আছে। কেন আমি সেরা পাঁচের মধ্যে নেই তার ন্যায্যতা প্রমাণ করার কোনও কারণই আমি দেখি না।"

এখানেই থেকে না থেকে নেহা বলেন, "আমি জোর দিয়ে বলতে পারি অন্যদের চেয়ে আমি ঢের ভাল জায়গায় রয়েছি। অনেকে আছে যারা ইন্ডাস্ট্রিতে শীর্ষ তালিকায় রয়েছে, কিন্তু প্রত্যেক রাতে ঘুমের জন্য ঘুমের ওযুধের সাহায্য নিতে হয়।"
প্রাক্তন বিউটি কুইন নেহার বলিউডে পা রাখা ২০০৩ সালে। কয়ামত - সিটি আন্ডার থ্রেট ছবিতে অজয় দেবগণের বিপরীতে অভিনয় তকে বলিউডে অভিনয়ের শুরু হয়েছিল নেহার। এরপর মিথ্যা, দসবিদানিয়া, মহারথীর মতো বেশ কিছু অন্যধারার ছবিতে অভিনয় করেছেন নেহা। কয়েকটি বলিউড ছবিও করেছেন। তবে সেভাবে অভিনয়ের দুনিয়ায় বড় নাম হয়ে উঠতে পারেননি।
যদিও নিজে যেটুকু অর্জন করেছেন তাতেই খুশি নেহা। নেহার কথায়, "আপনার সাফল্য আপনার আনন্দের মাপকাঠি হতে পারে না। আমার কথা বলতে গেলে, আমি খুশি এবং সন্তুষ্ট।"
রণবীর সোরের সঙ্গে মোহ মায়া মানি ছবিতে দেখা যাবে নেহাকে। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications