৩৩ বছর বয়সে এবার বাবা হতে মরিয়া অর্জুন! কী বললেন অভিনেতা
তাঁর বিয়ে ঘিরে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চরমে। ইতিমধ্যেই অর্জুন ও মালাইকা মালদ্বীপে ব্যাচেলার পার্টি সেরে ফিরেছেন। এবার অর্জুন বলছেন বাবার ভূমিকায় তিনি নিজেকে দেখতে মরিয়া!
তাঁর বিয়ে ঘিরে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চরমে। ইতিমধ্যেই অর্জুন ও মালাইকা মালদ্বীপে ব্যাচেলার পার্টি সেরে ফিরেছেন। এবার অর্জুন বলছেন বাবার ভূমিকায় তিনি নিজেকে দেখতে মরিয়া!

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অর্জুন কাপুর দাবি করেন তিনি ৩৩ বছর বয়সে অনস্ক্রিনে বাবার ভূমিকায় অভিনয় করতে চান। তবে আচমকা কেন বাবার ভূমিকায় অর্জুন নিজেকে দেখতে চাইছেন, তা নিয়ে বিশদে কিছু না জানালেও অর্জুন বলেন,' আমি এবার গ্যাংস্টার ফিল্ম করতে চাই। আমার ভালো লাগবে যদি বাবার ভূমিকায় আমি অভিনয়ের সুযোগ পাই। এই বয়সে দাঁড়িয়ে যদি ওকটা ইনটেন্স লাভস্টোরিও করতে পারি.. আমি ৩৩ পেরিয়েছি আরও গভীর কোনও ছবির জন্য মুখিয়ে রয়েছি। '
অর্জুন এই সাক্ষাৎকারে জানান, তিনি অভিনেতা হিসাবে একটু নতুনত্ব খুঁজছেন। কোনও নতুন সম্ভাবনাময় ছবিতে তিনি নিজেকে দেখতে চান এবার। উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে আপাতত আর কয়েকদিন বাদেই স্বামীর ভূমিকায় দেখা যাবে অর্জুনকে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ এপ্রিল বিয়ে করতে চলেছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা।












Click it and Unblock the Notifications