পুরনো যন্ত্রণা ভুলে সৎ-বোনদের যেভাবে সামলাচ্ছেন অর্জুন,জাহ্নবীর জন্মদিনের আগে নয়া পোস্ট

জাহ্নবীর জন্মদিনের আগে নয়া পোস্ট অর্জুনের, সৎ বোনেদের যেভাবে সামলাচ্ছেন অভিনেতা ।

গত দুই সপ্তাহ ধরে বলিউডের অন্যতম বিখ্যাত কাপুর পরিবারের ওপর দিয়ে বয়ে গিয়েছে অনেক ঝড়। পরিবারের সদস্য শ্রীদেবীর আকস্মিক মৃত্যুশোক মেনে নিতে পারা কঠিন ছিল অনিল , সঞ্জয়, সোনাম কাপুরদের কাছে। শ্রীদেবী কন্যা জাহ্নবী ও খুশির পাশে ছিল গোটা পরিবার। শ্রীদেবীর স্বামী বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অভিনেতা অর্জুন কাপুর ও তাঁর বোন অনশুলাও জাহ্নবীদের পাশে ছিলেন এই গোটা সময়টিতে। পরিবারের বড় দাদার মতো জাহ্নবীদের সামলে গিয়েছেন অর্জুন। কিন্তু আদৌ কি সহজ ছিল অর্জুনের পক্ষে এই সমস্ত দিক সামলানো? বিশেষ করে যেখানে তিনি একাধিক সাক্ষাৎকারে আগে বলেছেন, তাঁর সঙ্গে শ্রীদেবী ও তাঁর মেয়েদের যোগাযোগ নেই। শুধু তাই নয়, সূত্রের খবর, বহুবার ঘনিষ্ঠমহলে অর্জুন তাঁর জীবনের নানা খারাপ ঘটনার জন্য পরোক্ষে তাঁর বাবার দ্বিতীয় বিয়েকে দায়ী করেছিলেন।

জাহ্নবীর পাশে অর্জুন

এই সমস্ত ঘটনার পরও, পরিবারের খারাপ সময়ে খুশি জাহ্নবীর পাশে এখন তাঁদের দাদা অর্জুন। জাহ্নবীর ২১ তম জন্মদিনের আগে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে, একটি বিখ্যাত উবাচ পোস্ট করেন অর্জুন। যা জীবনবোধের ভাবনাকে জাগিয়ে তোলে।

কাপুর পরিবারের ঘনিষ্ঠরা যা বলছেন

কাপুর পরিবারের ঘনিষ্ঠরা যা বলছেন

কাপুর পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা বলছেন, এর আগে, শ্রীদেবীর স্বামী বনি কাপুর যখনই সমস্যায় পড়েছেন , তখনই তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ভাই সঞ্জয় ও অনিল কাপুর। কিন্তু শ্রীদেবীর জীবনাবসানের পর থেকে দুবাইতে প্রশাসনিক ঝামেলায় যখন জর্জরিত হয়ে যান বনি, তখন প্রথমবার দেখা যায় অর্জুনকে এগিয়ে আসতে। আর গোটা সময়টাতেই তিনি বাবা বনির যথেষ্ট খেয়াল রেখেছেন।

অর্জুনের খারাপ সময় ও তাঁর যন্ত্রণা

অর্জুনের খারাপ সময় ও তাঁর যন্ত্রণা

অর্জুন ঘনিষ্ঠ বহু বন্ধুবান্ধবই বলেছেন, কোনওদিনওই বনি কাপুরকে সামনাসামনি কিছু দোষারোপ করেননি অর্জুন। কিন্তু তিরকালই বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর বিয়ে ও অর্জুনের মা মোনার সঙ্গে বনির ডিভোর্সের ঘটনা নিয়ে মনঃকষ্ট পেয়েছেন অর্জুন। তাঁর বার বার মনে হয়েছে , যে 'ছোটবেলা' তাঁর পাওয়ার কথা ছিল , তা থেকে অর্জুনকে বঞ্চিত করা হয়েছে।

অর্জুন ও বনি কাপুরের সম্পর্ক

অর্জুন ও বনি কাপুরের সম্পর্ক

অর্জুনের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, যখন অর্জুনের মা মোনা কপুর অসুস্থ হয়ে পড়েন ক্যানসারে, সখন সেভাবে মোনা ও তাঁর সন্তানদের প্রতি নজর দেননি বনি। এমনই অভিযোগ ছিল অর্জুনের। যার জন্য খুবই কষ্ট পেয়েছিলেন অর্জুন কাপুর।

জাহ্নবীর জন্মদিন

জাহ্নবীর জন্মদিন

৬ মার্চ জাহ্নবীর ২১ তম জন্মদিন। সূত্রের খবর, এদিনটিতে জাহ্নবীকে কেউ সমবেদনা জানাক , তা চাইছেন না বাবা বনি কাপুর। এক্ষেত্রে তিনি পাশে পেয়েছেন গোটা পরিবারকে।

জাহ্নবীর জন্মদিন নিয়ে শ্রীদেবীর ইচ্ছা

জাহ্নবীর জন্মদিন নিয়ে শ্রীদেবীর ইচ্ছা

বড় মেয়ে জাহ্নবীর ২১ তম জন্মদিন নিয়ে খুবই উচ্ছসিত ছিলেন মা শ্রীদেবী। মেয়ের জন্য দুবাই থেকে কেনাকাটারও ইচ্ছে ছিল তাঁর। তবে নিয়তি কাপুর পরিবারের সেই সুখকে কেড়ে নিয়েছে। তবে শ্রীদেবীর ইচ্ছা মতোই জাহ্নবীর জন্মদিন পালন করার কথা ভাবছেন বনি কাপুর। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ।

জাহ্নবীর জন্মদিনে থাকছেন আনশুলা

জাহ্নবীর জন্মদিনে থাকছেন আনশুলা

জানা গিয়েছে অর্জুনের বোন , তথা জাহ্নবীর সৎ বোন অনশুলা , জাহ্নবীর জন্মদিনে থাকতে চলেছেন তাঁর সঙ্গে। আপাতত ভাই অর্জুনের সঙ্গে তাঁর শ্যুটিং এ রয়েছেন অনশুলা। তবে জাহ্নবীর জন্মদিনে অনশুলা মুম্বই ফিরবেন বলে শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+