আপত্তিকর ভাষা বদলানোর নির্দেশ সেক্স কমেডি 'হান্টর' ছবির কলাকুশলীদের
মুম্বই, ১৬ মার্চ : আগামী শুক্রবার সেক্স কমেডি হান্টার ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আবার বেঁকে বসল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। জানিয়ে দিল এই ছবিতে যে ধরণের ভাষা প্রয়োগ করা হয়েছে তাতে কিছুটা কাট-ছাঁট করতেই হবে।
সিবিএফসি সূত্রের তরফে জানানো হয়েছে, "পূর্ববর্তী সিবিএফসি দল এই ছবির ট্রেলার পাস করে দিয়েছে ঠিকই কিন্তু তবুও বহু আপত্তিকর ভাষার ব্যবহার এখনও রয়েছে এই ছবিতে। আমরা এবিষয়ে কিছু করতে পারব না।"

পাশাপাশি তারা এও জানিয়েছে, হান্টার যে সেক্স কমেডি, আমরা জানি এই ছবির ভাষাও শালীনতা বোধে ঘা দিতে পারে, তবে যতটা সম্ভব ছাড় দেওয়া যায় আমরা তা দিয়েছি।
দৃশ্য কাটার ফলে সাউন্ড ট্র্যাকে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য অশালীন শব্দের ক্ষেত্রে বিপ শব্দের প্রয়োগের পরামর্শ দিয়েছে সিবিএফসি।
যদিও সিবিএফসি-র নির্দেশ মেনে ফের শব্দ পাল্টে অভিনেতা-অভিনেত্রীরা ডাবিং করেছেন। যে যে শব্দে সিবিএফসি-র আপত্তি ছিল তার পরিবর্তে সমার্থক কোনও শব্দ ব্যবহার করা হয়েছে। তবে এই ছবিতে নামি দামি কোনও অভিনেতা নেই বলেই তা করা সম্ভব হয়েছে বলে স্বীকার করে নিয়েছে প্রযোজনা সংস্থা।












Click it and Unblock the Notifications