মানব কম্পিউটার শকুন্তলা দেবীর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হন, প্রকাশ্যে এল ছবির ট্রেলার
মানব কম্পিউটার শকুন্তলা দেবীর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হন, প্রকাশ্যে এল ছবির ট্রেলার
অঙ্কই যাঁর জীবনের একমাত্র ধ্যান–জ্ঞান, সেই মানব–কম্পিউটার শকুন্তলা দেবীকে পর্দায় যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন বিদ্যা বালান। বুধবার এই ছবির ট্রেলার মুক্তি পায়। তবে ট্রেলার মুক্তির আগেই টুইস্ট বিদ্যা বালানের। টুইটারে বিদ্যা অঙ্কের একটি সমস্যা প্রথমে সমাধান করতে বলেন এবং তারপরই দর্শকরা সবার প্রথম এই ট্রেলার দেখার ও শকুন্তলা দেবীর ডানদিক থেকে বাঁদিক ও বাঁদিক থেকে ডানদিক জটিল গণিতের ইকুয়েশন দেখতে পারবেন।

ছবির ট্রেলার
ট্রেলারে দেখা গিয়েছে, বিদ্যা পা রাখেন গণিত বিশারদদের মাঝে এবং খুব অল্প সময়েই তাঁর বুদ্ধিমত্তা ও কৌতুকপূর্ণ কথায় সকলের মন জয় করে নেন। ট্রেলারে দেখা যায় কথায় পটু বিদ্যা যিনি তাঁর মজাদার রঙ্গের জন্য আকর্ষণীয় নিজের পরিচয় দেন অঙ্ককে তাঁর প্রিয় বন্ধু বলে। তিনি জানিয়েছেন গণিতে কোনও নিয়ম নেই পুরোটাই ম্যাজিক। এরপরই দেখা যায় ছোট্ট শকুন্তলাকে যিনি স্কুলে যেতে চান এবং তাঁর বাবা এর উত্তরে বলেন, ‘স্কুল তোমাকে কি শেখাবে উল্টে তুমি স্কুলকে শিখিয়ে দিয়ে আসবে।' শকুন্তলা দেবী নিজের কম্পিউটার ক্ষমতা প্রমাণ করার জন্য লন্ডনে উড়ে যান এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেন। ট্রেলারে এও দেখিয়েছে, গণিতের হিসাব মিললেও তাঁর ব্যক্তিগত জীবনের হিসাবে গরমিল থেকে যায়। সমস্যা দেখা দেয় মা ও মেয়ের মধ্যে। তিক্ততা চলে আসে দু'জনের মধ্যে। ট্রেলারের শেষে বিদ্যাকে বলতে শোনা যায়, ‘আমরা ভারতীয় শুধু এটাই পছন্দ করি। নাটক অথবা কিছুই নয়।'

নতুন ছবির পোস্টার শেয়ার
বিদ্যা তাঁর নতুন ছবির পোস্টারও শেয়ার করেছেন, যেখানে তাঁর পাঁচটি অবতার দেখা গিয়েছে। পোস্টার শেয়ার করে বিদ্যা লেখেন, ‘মাত্র ১২ x ৩ x ১০ মিনিট বাকি রয়েছে ট্রেলার মুক্তি পেতে। দেখুন শকুন্তলা দেবী অ্যামাজন প্রাইম ৩১ জুলাইতে।' এই গণিত সমস্যার উত্তর হল ৩৬০, যা নিশ্চিত করে যে বিকেল ৪টের সময় ছবির ট্রেলার মুক্তি পাবে।

কে ছিলেন এই শকুন্তলা দেবী
গণিত বিশারদ শকুন্তলা দেবীর মুখেই এই গল্পটি বলা হবে যিনি খুবই মজাদার ছিলেন। মানব কম্পিউটার হিসাবে পরিচিত শকুন্তলা দেবী নিজের জীবন নিজের শর্তে কাটিয়েছেন। ১৯৮২ সালে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেন। তিনি নিজের মেয়ে অনুপমা ব্যানার্জির সঙ্গে থাকেন।
৩১ জুলাই মুক্তি পাবে ছবিটি
যীশু সেনগুপ্ত ও অমিত সাধকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। ফোর মোর শটস প্লিজ খ্যাত অনু মেননের পরিচালনায় এই ছবিটি তৈরি হয়েছে। প্রযোজক সোনি পিকচার নেটওয়ার্কস প্রোডাকশন ও বিক্রম মালহোত্রা। অ্যামাজন প্রাইম ভিডিওতে ৩১ জুলাই ছবিটি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications