(ছবি) এইচটি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড: রেড কার্পেটে ঐশ্বর্য, দীপিকারা

সম্প্রতি অনুষ্ঠিত হল এইচটি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড ২০১৫। এই অনুষ্ঠানে বলিউডের কেউকেটারা উপস্থিত ছিলেন। বি টাউনের গ্ল্যাম কন্য়া থেকে গডফাদাররা সবাই ছিলেন অনুষ্ঠানে। এদিনে অনুষ্ঠানে ডিজাইনার গাউন, স্টাইলিশ গয়নার আসর মাতিয়েছিলেন বলিকন্যারাই।

ঐশ্বর্য রাই বচ্চনের পরনের কালো কাঁধ খোলা গাউন নজর কেড়েছে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের। স্বামী অভিষেক বচ্চনের হাতে হাত দিয়ে অনুষ্ঠানে আসেন অ্যাশ-অভি।

অ্যাশ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিতা পাডুকোন, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহা, সোনম কাপুর প্রমুখ।

মহিলা বিভাগে পুরস্কারবিজয়ীদের তালিকা

  • এবছরের মোস্ট স্টাইলিশ গ্লোবাল আইকন : ঐশ্বর্য রাই বচ্চন
  • ওয়ম্যান অফ সাবস্টেন্স : দীপিকা পাডুকোন
  • সেরা স্টাইলিশ দম্পতি - ঐশ্বর্য ও অভিষেক বচ্চন
  • এবছরের বলিউডের সেরা স্টাইলিশ অভিনেত্রী - সোনম কাপুর
  • রিডার্স চয়েস অ্যাওয়ার্ড - শ্রদ্ধা কাপুর
  • এবছরের সেরা স্টাইলিশ টেলিভিশন ব্যক্তিত্ব - গহর খান
  • এবছরের সেরা স্টাইলিশ ভারতীয় সুরকার - মনিকা ডোগরা

এইচটি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড ২০১৫-এর রেড কার্পেটের কিছু ছবি নীচে দেওয়া হল

মনিকা ডোগরা

মনিকা ডোগরা

লাল কাঁধ খোলা গাউনে মনিকা ডোগরা। জিতেছেন এবছরের সেরা স্টাইলিশ ভারতীয় সুরকার পুরস্কার।

গহর খান

গহর খান

এবছরের সেরা স্টাইলিশ টেলিভিশন ব্যক্তিত্ব পুরস্কার জিতেছেন গহর খান।

হুমা কুরেশি

হুমা কুরেশি

হুমা এদিন কোনও পুরস্কার পাননি। সত্যিকথা বলতে হুমার এদিনের পোশাক কুব একটা কারোর নজর টানতেই অসফল হয়েছে।

সোনম কাপুর

সোনম কাপুর

সোনম এবছরের সেরা স্টাইলিশ বলিউড অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

এই সাদা গাউনে সোনাক্ষী সেভাবে কারোর নজর আকৃষ্ট করতে পারেননি দুর্ভাগ্যবশত।

ভূমি পেড়নেকর

ভূমি পেড়নেকর

দম লাগা কে হাইসা ছবিতে মোটা ভূমি ওজন ঝরিয়ে একেবারে হট অ্যান্ড হ্যাপেনিং।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

রিডার্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রদ্ধা।

অদিতি রাও হায়দারি

অদিতি রাও হায়দারি

কালচে গাউনে অনবদ্য অদিতি।

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন

দীপিকা একেবারে নিখুঁত সাজে। ওয়ম্যান অফ সাবস্টেন্স পুরস্কার জিতেছেন দীপিকা পাডুকোন।

দিয়া মির্জা

দিয়া মির্জা

সুন্দরী দিয়া সঠিক পোশাক বাছাইয়ে আরও মোহময়ী হয়ে উঠেছেনয

ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই

কেন অ্যাশকে এবছরের মোস্ট স্টাইলিশ গ্লোবাল আইকন পুরস্কার দেওয়া হয়েছে এই ছবি দেখার পরও কী তা বলে দিতে হবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+