ফের কঙ্কনার বিরুদ্ধে আক্রমণ শানালেন হৃত্বিক

আবার জেগে উঠল কঙ্গনা রানাওয়াত ও হৃত্বিক রোশনের সম্পর্কের পারদ।

আবার জেগে উঠল কঙ্গনা রানাওয়াত ও হৃত্বিক রোশনের সম্পর্কের পারদ। ফের কঙ্কনার বিরুদ্ধে আক্রমণ শানালেন সুপার ৩০ অভিনেতা হৃত্বিক রোশন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষা‌ৎকারে হৃত্বিক বলেছেন কিছু ব্যক্তি এখনও মিথ্যে এবং ছলনাকে আশ্রয় করেই প্রচারের আলোয় রয়ে যাচ্ছে। আর সংবাদ মাধ্যমও এঁদের এই মিথ্যে আর ছলনাকেই বেশি গুরুত্ব দেয়। সেটাই আমাকে আরও বেশি আঘাত করে।

ফের কঙ্কনার বিরুদ্ধে আক্রমণ শানালেন হৃত্বিক

কৃষ-২ মুক্তি পাওয়ার পর থেকেই হৃত্বিক-কঙ্গনার সম্পর্ক নিয়ে পারদ চড়েছিল বলিউডে। কঙ্গনা হৃত্বিেকর সঙ্গে সম্পর্কে থাকার দাবি করেছিলেন। সেই দাবি কিন্তু খারিজ করে দিয়েছিলেন হৃত্বিক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছিল। কঙ্গনা হৃতিকের লেখা চিঠি দাবি করে একাধিক বক্তব্য প্রকাশ করেছিলেন। এই নিয়ে দুই অভিনেতার সম্পর্কের টানা পোড়েন চরমে পৌঁছে ছিল।

কয়েকদিন আগে পর্যন্ত কঙ্গনার ছবি মেন্টাল হ্যায় কেয়ার মুক্তির দিন আর আর হৃত্বিকের ছবি সুপার থারটির মুক্তির দিন একই হয়ে গিয়েছিল। বিতর্ক এড়াতে হৃত্বিক তাঁর ছবির মুক্তির দিন পিছিয়ে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+