Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হৃত্ত্বিক–সাবা, সুজান–আরসালান, করণের পার্টিতে প্রাক্তনরা এলেন নতুন সঙ্গীদের নিয়ে

বুধবার মুম্বইয়ের যশরাজ স্টুডিওতে যেন চাঁদের হাট বসেছিল। পরিচালক–প্রযোজক করণ জোহরের ৫০তম জন্মদিনে বলিউডের এমন কেউ সেলিব্রিটি ছিলেন না, যিনি এদিন হাজির হননি। তবে এই পার্টিতে প্রথম থেকেই নজর কেড়েছেন হৃত্ত্বিক রোশন ও তাঁর বান্ধবী সাবা আজাদ।

করণ জোহর জন্মদিনের পার্টি


বহুদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন নতুন প্রেম খুঁজে পেয়েছেন হৃত্বিক রোশন। আর সেই প্রেমিকা সাবা আজাদ। নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা খুল্লমখুল্লা না হলেও, মাঝে মাঝে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। কিন্তু করণ জোহরের ৫০তম জন্মদিনে রীতিমতো হাতে হাত দিয়ে ক্যামেরায় পোজ দিলেন হৃত্ত্বিক রোশন ও সাবা আজাদ। পার্টির রেড কার্পেটে হৃত্ত্বিক ও সাবাকে হাতে হাত দিয়ে দেখা গেল। বুধবারের জমকালো পার্টিতে দু’‌জনের পরনেই ছিল কালো পোশাক। তাঁরা খুবই সাবলীল ভাবে ক্যামেরায় পোজ দিয়ে প্রেমের জল্পনাকে যেন আরও জোরালো করে দিলেন। গত জানুয়ারি মাসে প্রথম হৃত্বিক ও সাবা ডেট করছেন বলে খবর প্রকাশ্যে এসেছিল।

তবে এখানেই শেষ নয়। হৃত্ত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানকেও এদিন তাঁর প্রেমিক আরসালান গোনির সঙ্গে দেখা গেল। সুজানের কোমর জাপটে ধরে এদিন আরসালান রেড কার্পেট দিয়ে হেঁটে পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিলেন। সুজান খানকে এদিন দেখা গেল রুপোলি রঙের শর্ট ড্রেসে। সঙ্গে মানানসই স্টিলেটো, খোলা চুল আর স্মোকি আইজ- একদম পারফেক্ট পার্টি লুকে ধরা দিলেন সঞ্জয় খান কন্যা। আরসালানের হাত ধরে পার্টিতে ঢোকেন সুজান। কালো রঙের স্যুটে লেন্সবন্দি হন সুজানের প্রেমিক।

বুধবার ফিল্মমেকার করণ জোহরের ৫০তম জন্মদিনের আসরে নিজেদের নতুন পার্টনারের হাত ধরেই হাজির হয়েছিলেন হৃত্ত্বিক-সুজান। তাঁদের ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটলেও বন্ধুত্ব কিন্তু একচুলও কম হয়নি। প্রায়ই হৃত্ত্বিকের ঘরোয়া অনুষ্ঠানে দেখা যায় সুজানকে। এছাড়া হৃত্ত্বিক ও সুজান দু’‌জনের যৌথ অভিভাবকত্বে বড় হচ্ছে তাঁদের দুই ছেলেও।

মাস কয়েক আগেই গোয়ায় সুজানের রেস্তোরাঁর গ্র্যান্ড ওপেনিংয়ে হাজির ছিলেন হৃত্ত্বিক,সাবা। এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এই তারকা জুটিরা। তবে এই দুই তারকা জুটি প্রায়ই হ্যাং আউট করতে বের হন। সাবা ও সুজানের মধ্যে সম্পর্ক ভালো। সোশ্যাল মিডিয়ায় দু'জনের কথাবার্তা প্রকাশ্যেই চলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+