হৃতিক এখন মঙ্গলবারগুলো কার সঙ্গে কাটাতে চাইছেন! জানালেন সোশ্যা মিডিয়া পোস্টে
হৃতিক এখন মঙ্গলবারগুলো কার সঙ্গে কাটাতে চাইছেন! জানালেন সোশ্যা মিডিয়া পোস্টে
কয়েক বছর আগেই স্ত্রী সুজানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় হৃতিকের। তবে স্ত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্ব রীতিমতো জোরালো। সঙ্গে দুই ছেলেকে নিয়ে হৃতিকের জীবন বেশ সুন্দরভাবেই চলছে তবে এই সবের মাঝেও এই তারকা একটি নেশা ছাড়তে পারছেন না!

এদিন ইনস্টাগ্রাম পোস্টে হৃতিক জানান যে , মঙ্গলবারগুলি তিনি তাঁদের সঙ্গেই কাটাতে চান, যাঁরা অকারণে নাচতে ভালোবাসেন। হৃতিকের নাচের প্রতি ভালোবাসা কার্যত একটি 'নেশা'র সামিল। আর সেই প্রসঙ্গে হৃতিক জানিয়ে রেখেছেন, নাচের প্রতি যাঁদের ভালোবাসা প্রবল তাঁদের সঙ্গেই তিনি মঙ্গলবার কাটাতে চান। এই পোস্ট ইনস্টাগ্রামে আসতেই তা ভাইরাল হয়।
হৃতিকের ফ্যানকূল কার্যত এই পোস্ট হাতে পেতেই নড়েচড়ে বসেছে। অনেকেই হৃতিককে কমেন্টে জানিয়েছেন যে তাঁরা পরের মঙ্গলবার হৃতিকের সঙ্গে দেখা করতে চান। আর তার নেপথ্যে থাকবে নাচের প্রতি ভালোবাসা। ইনস্টাগ্রামে এদিন হৃতিক এক ভিডিও পোস্ট করে এই বার্তা দিয়েছেন।
সাদাকালোয় মোড়া হৃতিকের এই ভিডিও নিয়ে রীতিমতো উচ্ছ্বাসিত নেট দুনিয়া। এদিকে, ইনস্টাগ্রাম পোস্টে
হৃতিকে নাচের ধারার 'কুল মুভ' এ কার্যত ঘায়েল তাঁর ভক্তরা ! নেট পাড়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে হৃতিকের আসন্ন ছবি 'ফাইটার' নিয়ে। ছবিতে হৃতিকের সঙ্গে রয়েছেন দিপীকা পাড়ুকোন।












Click it and Unblock the Notifications