মহানবমীতে বিশ্বজিৎ-কাজলদের দুর্গাপুজোয় হৃতিক! ভাইরাল অভিনেতার ধুনুচি নাচের ভিডিও
নর্থ মুম্বইয়ের দুর্গাপুজো ঘিরে রীতিমতো উৎসবের মেজাজ মায়ানগরীতে। একের পর এক সেলেবের ভিড় হচ্ছে সেখানে। এদিকে, মুম্বইয়ের বুকে অভিনেতা বিশ্বজিতের বাড়ির দুর্গাপুজো ঘিরেও ছিল উৎসবের মেজাজ।
নর্থ মুম্বইয়ের দুর্গাপুজো ঘিরে রীতিমতো উৎসবের মেজাজ মায়ানগরীতে। একের পর এক সেলেবের ভিড় হচ্ছে সেখানে। এদিকে, মুম্বইয়ের বুকে অভিনেতা বিশ্বজিতের বাড়ির দুর্গাপুজো ঘিরেও ছিল উৎসবের মেজাজ। আর বিশ্বজিতের বাড়ি থেকে কাজলদের মুখার্জি পরিবারের বিখ্যাত নর্থ মুম্বইয়ের পুজোতে নবমীর সকালে মাতৃবন্দনায় মেতে ওঠেন বলিউডের 'গ্রিক গড' হৃতিক রোশন।
|
বিশ্বজিতের বাড়িতে রোশনরা
বাবা রাকেশ রোশনকে নিয়ে এদিন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান হৃতিক রোশন। সেখানে নিষ্ঠার সঙ্গে পুজো দিতে দেখা যায় 'ওয়ার' স্টার হৃতিককে।

কাজলের বাড়িতে হৃতিক
মহানবমীর দিন সকালে নর্থ মুম্বইয়ের মুখার্জি বাড়ির পুজোয় পৌঁছে যান হৃতিক। সেখানে রানি মুখোপাধ্যায়ের পাশে বসে , মা দুর্গার সামনে সংকল্প করতে দেখা যায় বলিউডের এই তারকাকে। হৃতিককে সঙ্গে নিয়ে রানিও ছিলেন খোশ মেজাজে।
|
ধুনুচি নাচের ভিডিও ভাইরাল
এরই মধ্যে এক বেসরকারী সংস্থার বিজ্ঞাপনে দেখা যায় হৃতিককে। যে বিজ্ঞাপনে ধুনুচি নাচে মেতে ওঠেন এই তারকা। সেই বিজ্ঞাপনী ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে।












Click it and Unblock the Notifications