কঙ্গনা বিতর্ক থেকে মুখ ফিরিয়ে আপাতত এই মহিলার সঙ্গে সময় কাটাচ্ছেন হৃতিক
হৃতিক কঙ্গনার বিতর্কের জ অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। কিন্তু গোটা বিষয়টিকে অত্যন্ত পরিণত মানুষের মতো করে সামলেছেন হৃতিক রোশান।
হৃতিক কঙ্গনার বিতর্কের জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। কিন্তু গোটা বিষয়টিকে অত্যন্ত পরিণত মানুষের মতো করে সামলেছেন হৃতিক রোশান। বার বার দাবি করেছেন যে কঙ্গনার সঙ্গে কখনও তাঁর ঘনিষ্ঠাতা সেভাবে গড়ে ওঠেনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা টুইটেরও নিজের মতো করে জবাব দিয়েছেন তিনি। তবে এবার এসব বিতর্ক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য মেজাজে সময় কাটাচ্ছেন হৃতিক।

আপাতত সমস্ত বিতর্ককে দূরে রেখে বেশ ভালো সময় নিজের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে কাটাচ্ছেন হৃতিক। কিছুদিন আগে সুজান ও আরও বেশ কয়েকজনের সঙ্গে একটি ইভেন্টে ছবি তোলেন হৃতিক। সেই ছবি তিনি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। এভাবেই হতো তিনি আবারও জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছেন।
A post shared by Hrithik Roshan (@hrithikroshan) on
পোস্ট এ লেখা, অসাধারণ চারকোল প্রজেক্টের নির্মাতা কয়েকজন মহিলাকে দেখে নিন ....এছাড়াও সুজান ও ওই মহিলাদের উদ্দেশে একটি উৎসাহ ব্যাঞ্জক কথাও লেখেন হৃতিক। ২০১৩ সালে হৃতিক সুজানের বিবাহ বিচ্ছেদ হলেও, তারপরেও বহুবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের বন্ধুত্ব বার বার ফুটে উঠেছে নান ছবিতে।












Click it and Unblock the Notifications