Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মারকাটারি অ্যাকশন–টানটান উত্তেজনা নিয়ে মুখোমুখি হৃত্ত্বিক–সইফ, প্রকাশ্যে ‘‌বিক্রম বেদা’‌–র টিজার

মারকাটারি অ্যাকশন–টানটান উত্তেজনা নিয়ে মুখোমুখি হৃত্ত্বিক–সইফ, প্রকাশ্যে ‘‌বিক্রম বেদা’‌–র টিজার

বলিউডের গ্রীক গড হৃত্ত্বিক রোশন ফিরতে চলেছেন অ্যাকশনের টাইম বোম্ব নিয়ে। পরিচালক পুষ্কর-গায়েত্রীর অ্যাকশন থ্রিলার ছবি '‌বিক্রম বেদা'‌র বহু-প্রতীক্ষিত টিজার প্রকাশ্যে এল। এই টিজার দর্শকদের বেশ হতচকিত করেছে। বেদার চরিত্রে হৃত্ত্বিক ও বিক্রমের চরিত্রে সইফ আলি খানের অ্যাকশন অবতার দর্শকদের নিরাশ করবে না বলেই মনে হয়েছে। এই সিনেমায় গ্যাংস্টারের ভূমিকায় রয়েছেন হৃত্ত্বিক এবং পুলিশ অফিসারে ভূমিকায় সইফ।

মারকাটারি অ্যাকশন–টানটান উত্তেজনা নিয়ে মুখোমুখি হৃত্ত্বিক–সইফ, প্রকাশ্যে ‘‌বিক্রম বেদা’‌–র টিজার

১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজার ভিডিও দেখলে বিক্রম বেদা-এর পুরো পৃথিবীটিকে বুঝতে খুব একটা পরিশ্রম করতে হবে না। তামিল হিট '‌বিক্রম বেদা'‌র হিন্দি রিমেক এই ছবি। তামিল হিট 'বিক্রম বেদা'তে আর মাধবন এবং বিজয় শেতুপতি অভিনয় করেছিলেন। তামিল ছবির পরিচালনার পাশাপাশি হিন্দির ছবির পরিচালকের আসনে পুষ্কর এবং গায়ত্রী। এই সিনেমার টিজারের পরতে পরতে রয়েছে অ্যাকশন, দুর্দান্ত সংলাপ, রোমাঞ্চ ও থ্রিলার, যার সঙ্গে প্রেক্ষাপটে চলা মিউজিক আলাদা মাত্রা যুক্ত করেছে। সবমিলিয়ে বলা চলে বিক্রম বেদা সম্পূর্ণ বিনোদনের প্যাকেজ হিসাবে আসতে চলেছে।

বিক্রম বেদা-র কাহিনীতে একাধিক টুইস্ট ও টার্ন রয়েছে। যেখানে পুলিশ অফিসার বিক্রম গ্যাংস্টার বেদাকে ধাওয়া করে পাকড়াও করেন। বিড়াল-ইঁদুরের এই ভাগদৌড়ের পর টেবিলে মুখোমুখি বসেন বিক্রম-বেদা, একের পর এক গল্প শোনাতে শুরু করেন বেদা। এই ছবিতে পুলিশ ইনসপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হল গ্যাংস্টার বেদা-কে হত্যা করা।

কিন্তু শুভ আর অশুভের এই লড়াইয়ে দুজনে মুখোমুখি হওয়ার পর কেমনভাবে গ্যাংস্টার বেদা পালটে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি- সেই নিয়ে এগোবে ছবির গল্প। হাড্ডাহাড্ডি অ্যাকশনে ভরপুর এই ছবিতে হৃত্ত্বিক-সইফকে মুখোমুখি দেখা যাবে। এর আগে হৃত্ত্বিকের সঙ্গে 'না তুম জানো না হাম' ছবিতে ২০০২ সালে অভিনয় করেছিলেন সইফ। প্রায় দুই দশক পর ফের একসঙ্গে ছবিতে অভিনয় করছেন তাঁরা।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ। এই সিনেমার পরিবেশনের দায়িত্বে রয়েছে গুলশন কুমার, টি-সিরিজ ও রিল্যায়েন্স এন্টারটেইনমেন্ট, সহযোগিতা করেছে ফ্রাইডে ফিল্মমেকার ও জিও স্টুডিও এবং ওয়াইনট স্টুডিও। প্রযোজক ভূষণ কুমার ও এস.‌শশীকান্ত। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+