Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হৃত্ত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আমেরিকায়

হৃত্ত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আমেরিকায়

বলিউডে এখন জোর গুঞ্জন হৃত্ত্বিক রোশন ও সুজান খানকে নিয়ে। ভাবছেন নাকি তাঁরা বিচ্ছেদের পর আবার একসঙ্গে হচ্ছেন?‌ না না, আসলে এঁরা দু'‌জনেই তাঁদের নতুন সম্পর্ক নিয়ে বি-টাউনে চর্চার কেন্দ্রে রয়েছেন। একদিকে হৃত্ত্বিক জমিয়ে প্রেম করে চলেছেন সাবা আজাদের সঙ্গে, অন্যদিকে সুজান সম্পর্কে জড়িয়েছেন আরসালান গোনির সঙ্গে।

হৃত্ত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আমেরিকায়

সম্প্রতি করণ জোহরের ৫০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা পার্টিতেও প্রাক্তন স্বামী-স্ত্রীকে দেখা গিয়েছে নিজেদের পার্টনারকে নিয়ে আসতে। তাই বলা চলে দু'‌জনেই পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করেছেন। প্রায়ই এই চারজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

বর্তমানে সুজান ও আরসালান ছুটির মেজাজে রয়েছেন। ক্যালিফোর্নিয়াতে কাটছে তাঁদের দুর্দান্ত সময়। খাওয়া-দাওয়া ও দেদার ঘুরে বেড়ানো। সুজান আমেরিকা থেকেই তাঁর ভক্তদের জন্য তাঁর ও আরসালানের কাটানো কিছু মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে সুজান লিখেছেন, '‌হেলা স্টক'‌। ভিডিওতে দেখা গিয়েছে, সুজান ও আরসালান সেলফি তুলছেন, লস অ্যাঞ্জেলসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, সান বাথ নিচ্ছেন এবং সমুদ্রের ধারে ঘুরছেন। প্রায় এক সপ্তাহ হতে চলল সুজান ও আরসালান আমেরিকায় ছুটি কাটাচ্ছেন।

২০০০ সালে বলিউডের গ্রীক গড হৃত্ত্বিক রোশনের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন সুজান। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পরই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত আলগা হয়ে যায় বিয়ের বাঁধন। ২০১৪ সালে আইনি মতে বিচ্ছেদ হয়ে যায় বলিউডের এই স্টার কাপলের। তবে আজও একসঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন প্রাক্তন তারকা দম্পতি। সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন দু'‌জনে। সব মিলিয়ে বিবাহ বিচ্ছেদের পরও হৃত্ত্বিক-সুজানের বন্ধুত্ব কিন্তু একেবারে অটুট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+