'আমার সন্তানরা জানবে তাঁদের মাকে ভালোবাসা-সম্মান দেওয়া হয়েছে '! বিচ্ছেদ নিয়ে আবেগঘন হৃতিক
বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক বছর, তবুও প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে এখনও শুধু ভালো সম্পর্কই নেই হৃতিকের,.. তাঁরা এখনও ঘনিষ্ঠ বন্ধু! অনেকেই বলেছিলেন
বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক বছর, তবুও প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে এখনও শুধু ভালো সম্পর্কই নেই হৃতিকের,.. তাঁরা এখনও ঘনিষ্ঠ বন্ধু! অনেকেই বলেছিলেন , হৃতিকের সঙ্গে সুজানের বিচ্ছেদের পর স্বাভাবিকভাবেই খারাপ হবে সম্পর্ক. তবে সমালোচকদের জোরদার জবাব দিয়ে হৃতিক মুখ বন্ধ করেন অনেকের। বহু সময় পর সুজানকে নিয়ে আবেগঘন হৃতিক মুখ খুলেছেন। বিচ্ছেদ থেকে এই আবেগঘন বার্তার মাঝের সময়টা যদিও তিনি কঙ্গনা বিতর্কে জড়িয়ে পড়েন, তবুও প্রাক্তন স্ত্রীয়ের প্রতি বলিউড তারকার প্রেম যে এসবের মঝেও গভীর, তা প্রমাণ করে তাঁর নয়া মন্তব্য।

বলিউডের এই 'গ্রিক গড' বলেন, সুজান ও তিনি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। তাঁরা তাঁদের সন্তান হৃদান ও হ্রেহানকে নিয়েই বেশিরভাগ সময় ভাবেন। হৃতিক এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন, ' অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমি আমার প্রাক্তনের প্রতি এত ভালো ব্যবহার করি কেন, আর তাঁদের প্রতি আমার উত্তর, বাবা হিসাবে আমি দুজন পুরুষকে বড় করছি। আর তাদের জানা দরকার, যে তাদের মাকে সম্মান করা হয়েছে আর খুব ভালোবাসা হয়েছে। তাদের বুঝতে হবে যে দুজন মানুষের বিচ্ছেদ হতে পারে কিন্তু পরিবার হিসাবে তাঁরা একসঙ্গে আসতেই পারেন।'
হৃতিকের দাবি, সুজান আর তাঁর সম্পর্ক অনেকেই বিরল হিসাবে দেখেন। যখন এরকমভাবেই সম্পর্ককে ধরে রাখা উচিত । এমন বন্ধুত্বের সম্পর্কেই স্বাভাবিকভাবে দেখা উচিত। প্রসঙ্গত,২০০০ সালে হৃতিকের বিয়ে হয় , আর ২০১৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। তবে তার পরও হৃতিক-সুজান বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ থাকেন।












Click it and Unblock the Notifications