এটা ঠিক হল না! কেন বার্গার কিং-এর উপর রেগে গিয়ে একথা বললেন হৃতিক রোশন?

এটা ঠিক হল না! কেন বার্গার কিং-এর উপর রেগে গিয়ে একথা বললেন হৃতিক রোশন?

এক নামী ফাস্টফুড প্রস্তুতকারক সংস্থার উপর নাকি বেজায় চটেছেন বলিউডের 'গ্রিক গড' হৃতিক রোশন! কিন্তু এমন কী হল যে সেই ফাস্টফুড প্রস্তুতকারক সংস্থাকে নিজের স্যোশাল মিডিয়ায় সরাসরি 'ভালো হবে না' বলে হুঁশিয়ারি দিয়ে বসেছেন হৃতিক রোশন! না, কোনও গল্প নয়, বরং একদমই সত্যি ঘটনা এটি। এবং এই ঘটনা নিয়েই এই মুহূর্তে তোলপাড় হচ্ছে নেট দুনিয়া। বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে প্রথমেই যে পাঁচজনের নাম মাথায় আসে তাঁদের মধ্যে একজন হলেন হৃতিক রোশন। আপাত শান্ত এবং মাথা ঠান্ডা ব্যক্তিত্ব বলে বেশ সুখ্যাতিও রয়েছে তাঁর। তাহলে হঠাত এমন কী হল যাতে মেজাজ হারালেন তিনি?

হৃতিকের হুঁশিয়ারি

হৃতিকের হুঁশিয়ারি

ভারত তথা বিশ্বের জনপ্রিয় হ্যামবার্গার ফাস্ট-ফুড রেস্তোরাঁ তথা খাবার প্রস্তুতকারক সংস্থা হল 'বার্গার কিং'। আর এই সংস্থাকেই এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। নিজের স্যোশাল মিডিইয়া সাইটে তিনি লিখেছেন, 'বার্গার কিং- দিস ইজ নট ডান' বলে, যার অর্থ হল, 'বার্গার কিং, এটা কিন্তু ঠিক কাজ হল না'। বলি তারকা হৃতিক রোশনের এই বার্তা নিয়েই এই মুহূর্তে তোলপাড় হচ্ছে নেট দুনিয়া। মূলত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করেই বেঁধেছে এই ঝামেলা।

 'বার্গার কিং'এর বিজ্ঞাপন বিভ্রাট

'বার্গার কিং'এর বিজ্ঞাপন বিভ্রাট

প্রায় প্রতিটি পণ্য সামগ্রী নিজের জিনিস আরও বেশিকরে বাজারে বিক্রি করার জন্য নানা রকমের চমপ্রদ ও নিত্য নতুন বিজ্ঞাপন দিয়ে থাকে। শুধুমাত্র তাই নয়, তারা নিজেদের ব্র্যান্ডকে আরও বেশি করে প্রোমোট করার জন্য সেলিব্রিটিদের মুখ এবং তারকাদের বিজ্ঞাপনে ব্যবহার করার জন্য কোটি কোটি টাকা দিয়ে চুক্তিবদ্ধও করে থাকে। আর ঠিক তেমনই জনপ্রিয় হ্যামবার্গার প্রস্তুতকারক সংস্থা 'বার্গার কিং' সম্প্রতি তাদের নতুন বিজ্ঞাপনের জন্য একটি নয়া পন্থা অবলম্বন করতে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে সেই বিজ্ঞাপন বানাতে গিয়েই এবার বিভ্রাটের সম্মুখীন হতে হচ্ছে এই বার্গার প্রস্তুতকারক সংস্থাকে।

হৃতিক রোশন ও বার্গার কিং

হৃতিক রোশন ও বার্গার কিং

আসলে ঘটনা টি হয়েছে যে, সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিও শেয়ার করেছে বার্গার কিং। যেখানে দেখা গিয়েছে, ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে এসে স্টুডিওতে প্রবেশের আগে পাপারাজ্জির সাথে কয়েকটি ফটোর জন্য হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেতা হৃতিক রোশন। কিন্তু হৃতিক রোশানের কোনও ধারণাই ছিল না যে, ফাস্ট-ফুড কোম্পানী ইচ্ছাকৃতভাবে তার পিছনে একটি বিলবোর্ড লাগিয়েছে যাতে মনে হয় যেন তিনি ছবি তোলার সময় বার্গার কিং এর ৫০ টাকায় স্টার্টার মেনুর হয়ে বিজ্ঞাপনী প্রচার করছেন। আর এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই নিজের অসন্তুষ্টতা প্রকাশ করেছেন হৃতিক রোশন।

 টুইটা নিয়ে শোরগোল

টুইটা নিয়ে শোরগোল

টুইটারে বিজ্ঞাপনের ভিডিওটি ক্যাপশন সহ টুইট করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। এবং সেখানে তিনি সরাসরি এই সংস্থাকে ট্যাগ করে লিখেছেন যে, 'বার্গারকিং ইন্ডিয়া, এটা কিন্তু ঠিক হল না'। তাঁর এই টুইট নিয়েই এখন শুরু হয়েছে ব্যাপক শোরগোল। এছাড়াও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বার্গার কিংয়ের নতুন বিজ্ঞাপনের ভিডিও। তবে এক্ষেত্রে আবার অনেকেই বলেছেন যে এসব ঝগড়া সব ভুয়ো। আসলে এটি একটি পুরোদস্তুর পাবলিসিটি স্টান্ট। তবে পুরো ব্যবপারটা আসলে হৃতিক রোশনের অবগত ছিল কিনা, সে বিষয়ে এখনও সরাসরি কিছু জানাননি দুই পক্ষই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+