এবার পরিচালকের ভূমিকায় হৃতিক রোশন?

সময়টা ভাল যাচ্ছে না হৃতিক রোশনের। একের পর এক ছবি ফ্লপ। হাতে কাজের প্রস্তাবও সেই অর্থে হাতে নেই। আগামী 'কাবিল' ছবিটিও বড়পর্দায় মুক্তি পেতে সময় আছে। তারই মাঝে অন্য ভবিষ্যৎ পরিকল্পনা করছেন ডুগ্গু।

সময়টা ভাল যাচ্ছে না হৃতিক রোশনের। একের পর এক ছবি ফ্লপ। হাতে কাজের প্রস্তাবও সেই অর্থে হাতে নেই। আগামী 'কাবিল' ছবিটিও বড়পর্দায় মুক্তি পেতে সময় আছে। তারই মাঝে অন্য ভবিষ্যৎ পরিকল্পনা করছেন ডুগ্গু।

না না প্রেম-ভালবাসা-বিয়ে নয়। বরং এবার অভিনয়ের পাশাপাশি পরিচালনায় হাত দিতে চাইছেন হৃতিক। তবে অভিনয় ছাড়ার কথা এখনই কিছু ভাবছেন না তিনি।

এবার পরিচালকের ভূমিকায় হৃতিক রোশন?

হৃতিকের পরিচালক হওয়ার তোড়জোড়ের খবর অবশ্য স্বীকার করে নিয়েছেন বাবা রাকেশ রোশন। তাঁর কথায়, "হৃতিক নিশ্চই ছবি পরিচালনা করবে, তবে কবে তা আমি বলতে পারব না। প্রথম ছবি কহো না প্যার হ্যায়-তে অভিনয় করার আগে থেকেই আমার অনেক ছবিতে ও আমার সহকারী হিসাবে কাজ করেছে। তাই বলা যেতে পারে এই বিষয়ে ওর প্রশিক্ষণ অনেক আগে থেকেই হয়ে গিয়েছে।"

পাশাপাশি রাকেশ রোশন বলেন, "ছবির মহরতের দিন একমাত্র আমি প্রথম ক্ল্যাপটা দেওয়ার জন্য যেতাম। তারপর পুরোটাই সঞ্জয় গুপ্ত আর হৃতিক সামলাতো। তবে আমাদের তিনজনেরই সমান অবদান ছিল।"

চলচ্চিত্র জগতে যে সাফল্য পেয়েছেন হৃতিক তা নিয়ে গর্বিত বাবা রাকেশ রোশনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+