সন্তানদের সঙ্গে ছুটির আনন্দে মেতে কী করলেন হৃতিক! দেখুন দুঃসাহসিক ভিডিও
সন্তানদের সঙ্গে আনন্দ-হইহই করার ক্ষেত্রে হৃতিক রোশনের জুড়ি মেলা ভার! বলিউডে এই ব্যস্ত অভিনেতা যাবতীয় শ্যুটিং শিডিউলের মধ্যেই নিজের সন্তানদের জন্য সময় দিতে পিছপা হন না।
সন্তানদের সঙ্গে আনন্দ-হইহই করার ক্ষেত্রে হৃতিক রোশনের জুড়ি মেলা ভার! বলিউডে এই ব্যস্ত অভিনেতা যাবতীয় শ্যুটিং শিডিউলের মধ্যেই নিজের সন্তানদের জন্য সময় দিতে পিছপা হন না। ছেলে হৃেহান ও হৃদানের জন্য কিছুদিন আগেই আয়োজন করেছিলেন অ্যাডভেঞ্চার স্পোর্টসের। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ারও করেন হৃতিক।

'সুপার ৩০' ছবির জন্য আপাতত ব্যস্ত হৃতিক রোশান। তবে তার ফাঁকেই রোমের স্তাদে দুই ছেলের সঙ্গে ছুটির আনন্দে মাতলেন হৃতিক। স্তাদের পাহাড়ি এলাকায় অ্যাডভেঞ্চারে মাতলেন হৃতিক ও তাঁর ছেলেরা। ছেলেদের সঙ্গে ট্রেকিং এ গেলেন হৃতিক । আর সেই ট্রেকিং এর ভিডিও টুইটারে প্রকাশ করেন অভিনেতা। শুধু ট্রেকিং করাই নয়, হৃতিক রোশন দুই ছেলের অ্যাডভেঞ্চারে উৎসাহ দিতেও ছাড়েননি। শুধু , তাই নয়, রোমের বিভিন্ন জায়াগা ঘুরে বেড়িয়ে আনন্দে উৎসাহে মেতেছেন ' বাপ-ব্যাটা'-রা!
Beautiful days. #gstaad #glacier3000 #NeverGiveUp #nevergrowup #impossibleisnothing #adventureAnywhere #BFF #explorersforlife pic.twitter.com/WrFUjJNfpa
— Hrithik Roshan (@iHrithik) July 6, 2018
উল্লেখ্য, এর আগে 'কাবিল' ছবিতে দেখা গিয়েছিল হৃতিককে। ফিল্ম বক্স অফিসে সেভাবে চলেনি। এরপর, আনন্দ কুমারের জীবনী অবলম্বনে তৈরি 'সুপার ৩০' ছবিটিতে অভিনয় করছেন হৃতিক । ছবির ব্যস্ত শিডিউলের ফাঁকেই সন্তানদের সময় দিতে ভুলছেন না বলিউডের এই 'গ্রীক গড'।












Click it and Unblock the Notifications