কঙ্গনা ইস্যুতে নীরবতা ভাঙলেন হৃত্বিক রোশন, তোলপাড় স্যোশাল মিডিয়া
কঙ্গনা ইস্যুতে শেষপর্যন্ত নীরবতা ভাঙলেন বলিউডের অন্যতম সুপারস্টার হৃত্বিক রোশন।
মাসখানেক ধরে চলা কঙ্গনা ইস্যুতে শেষপর্যন্ত নীরবতা ভাঙলেন বলিউডের অন্যতম সুপারস্টার হৃত্বিক রোশন। কঙ্গনা রানাউতকে ঘুরিয়ে জবাব ফিরিয়ে দিলেন তিনি। মাসখানেক আগে এক টিভি শো-য়ে কঙ্গনা ফের হৃত্বিকের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গ টেনে এনে তাঁকে আক্রমণ করেন। তারপরে সূরজ পাঞ্চোলিকেও আক্রমণ করেন কঙ্গনা।

সেই ইস্যুতে মাসখানেক চুপ থাকার পরে অবশেষে মুখ খুললেন হৃত্বিক রোশন। নীরবতা ভেঙে স্যোশাল নেটওয়ার্কিং সাইটে দিলেন জবাব। নিজের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে কঙ্গনা বিতর্কে পোস্ট করেছেন তিনি।
তবে এখানে কঙ্গনার নাম করেননি তিনি। তবে সপাটে জবাব দিয়েছেন। কঙ্গনা যে মিথ্যার জাল বুনেছেন তা লেখার ছত্রে ছত্রে হৃত্বিক বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, না চাইতেও যে বিতর্কে বারবার তাঁকে জড়িয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে মুখ খুলতেই ইচ্ছুক ছিলেন না তিনি।
— Hrithik Roshan (@iHrithik) 5 October 2017
পাশাপাশি সংবাদমাধ্যমের একাংশকেও একহাত নিয়ে সমালোচনায় ভরিয়েছেন সুপারস্টার। তাঁর কথায়, কিছু মিডিয়া এই বিতর্ক বারবার উসকে নিজেদের ফায়দা লুটছে। কঙ্গনার সঙ্গে তিনি কাজ করেছেন যদিও তবে কখনও ব্যক্তিগত স্তরে একলা ডেট করেননি। কেউ কোনও একান্ত ছবি, ভিডিও খুঁজে পাবে না বলেও দাবি করেছেন হৃত্বিক। স্যোশাল মিডিয়ায় তাঁর পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications