শুটিং সেটে ফিরলেন হৃত্ত্বিক রোশন, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল অভিনেতার নতুন সেলফি
শুটিং সেটে ফিরলেন হৃত্ত্বিক রোশন
নোভেল করোনা ভাইরাস মহামারির কারণে এতদিন বাড়িতেই বন্দি ছিলেন বলিউডের 'কৃশ’ হৃত্ত্বিক রোশন। এতমাস পর এবার তিনি সেটে ফিরছেন। সোশ্যাল মিডিয়ায় হৃত্ত্বিক নিজেই এই খবর ভক্তদের জানান এবং সঙ্গে নিজের দারুণ একটি সেলফি তুলে পোস্ট করেন।

সবসময়ের মতো হৃত্ত্বিক এই ছবিতেও যথারীতি দারুণ হ্যান্ডসম লাগছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ছবি দেখার পর রীতিমতো ঝড় উঠেছে, কয়েক ঘণ্টার মধ্যে ১০ লক্ষের বেশি লাইক পড়েছে ছবিতে। এই ছবিটি তিনি শুটিং সেট থেকে তুলেছেন বলে জানিয়েঠেন। হৃত্ত্বিক পোস্টে লেখেন, 'সেটে ফিরে’। ছবিতে অভিনেতার চুল ছোট করে কাটা, একটু এলোমেলো। তাঁর পরনে ছিল নীল রঙের জ্যাকেট ও কালো রঙের টি–শার্ট।
অভিনেতার নতুন এই সেলফি দেখে ফ্যানেরা বেশ উৎসাহিত ও কৌতুহলও একই সঙ্গে। হৃত্ত্বিকের এই ছবিতে অভিষেক বচ্চন থেকে শুরু করে হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমও প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতাকে শেষবারের মতো দেখা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ওয়ার’–এ। এই ছবিতে টাইগার শ্রফও ছিলেন। হৃত্ত্বিক বর্তমানে কৃশ ৪–এর শুটিং করবেন তবে তা এখনও শুরু হয়নি। হলিউডেও শীঘ্রই দেখা যাবে এই অভিনেতাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications