দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার পেলেন হৃত্বিক রোশন
দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার পেলেন হৃত্বিক রোশন
'সুপার থার্টি’–তে নিজেকে বিহারের গণিতজ্ঞ আনন্দ কুমারের ভূমিকায় ঠিক সাজিয়ে নিয়েছিলেন হৃত্বিক রোশন। আর এই ছবি তাঁর ঝুলিতে অনে দিল দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার। শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেলেন তিনি। বৃহস্পতিবার মুম্বইয়ে এই অনুষ্ঠান হয়।

বিভিন্ন ছবিতে হৃত্বিকের অসাধারণ সুঠাম দেহ দেখতেই অভ্যস্ত দর্শকরা। কিন্তু 'সুপার থার্টি’–এর জন্য হৃত্বিক নিজেকে একেবারে বদল করে দিয়েছিলেন। আনন্দ কুমারের ছোট ছোট বিষয়ও নজ এড়ায়নি অভিনেতার। সেই জিনিসগুলি তিনি নিজের মধ্যে এনেছিলেন। এমনকী আনন্দ কুমারও জানিয়েছিলেন যে তাঁর চরিত্রে একবারে ফিট হৃত্বিক। এ ছবির পরিচালক বিকাল বহেল।












Click it and Unblock the Notifications