'শিক্ষাবিদ' অবতারে হৃতিক! আনন্দ কুমারের বায়োপিকের নয়া লুক প্রকাশিত, দেখুন ছবি

যোধা আকবর ছবিতে আকবরের ভূমিকায় তাঁর লুক মন মজিয়েছে অনেকরই। এর আগে 'ধুম ২' -তে তাঁর লুক অসামান্য প্রশংসা পায়। বলিউডের গ্রিক গড হৃতিক রোশানের প্রতিটি ছবি ঘিরেই প্রত্যাশার পারদ চড়তে থাকে।

যোধা আকবর ছবিতে আকবরের ভূমিকায় তাঁর লুক মন মজিয়েছে অনেকরই। এর আগে 'ধুম ২' -তে তাঁর লুক অসামান্য প্রশংসা পায়। বলিউডের গ্রিক গড হৃতিক রোশানের প্রতিটি ছবি ঘিরেই প্রত্যাশার পারদ চড়তে থাকে। আর কোন নতুনত্বের চমকে হৃতিক তাঁর ভক্তদের মন মজাতে পারে তা নিয়ে জল্পনা থাকেই। এবার, সেই জল্পনায় ইতি টেনে হৃতিক তাঁর ভক্তদের জন্য় নিয়ে আসছেন আরেক চমক।

'শিক্ষাবিদ' অবতারে হৃতিক! আনন্দ কুমারের বায়োপিকের নয়া লুক প্রকাশিত, দেখুন ছবি

ফিল্ম 'সুপার ৩০' -তে নয়া লুক -এ আসছেন হৃতিক। এই ছবিটি বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দ কুমারের বায়োপিক। পাটনার আনন্দ কুমারের অবৈতনিক শিক্ষকতার ফসল তাঁর ৩০ জন ছাত্র। যাঁরা এক বারেই আইআইটির মতো জায়গায় সুযোগ পেয়েছিলেন। যদিও ছাত্রদের এভাবে তৈরি করার নেপথ্যে আনন্দের অসম্ভব 'ত্যাগ' ছিল। আর সেই ত্যাগের গল্পই ধরা পড়েছে ফিল্ম 'সুপার ৩০'-তে। ছবিতে হৃতিকের এই নয়া লুকই মাত করছে সোশ্যাল মিডিয়াকে।

তবে এই ছবির জন্য কে হতে চলেছেন হৃতিকের নায়িকা তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। কীভাবে তবে জানা গিয়েছে ছবিতে খুব সম্ভবত হৃতিকের সঙ্গে থাকতে চলেছেন ক্যাটরিনা কাইফ। ছবির জন্য হৃতিকেরই প্রথম পছন্দ ক্যাট । আগামী বছরের ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+