হলিউডে নাম লেখাতে চলেছেন হৃত্বিক রোশন
জল্পনার ইতি। এবার সত্যি সত্যিই হলিউড অভিষেক হতে চলেছে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের। খবরটি গুজব নয়, নিজের মুখেই একথা জানিয়েছেন 'কহো না পেয়ার হ্যায়' খ্যাত এই নায়ক।
২০১৪ সালের সেপ্টেম্বরে হৃত্বিকের সঙ্গে দেখা করেন 'ফাস্ট অ্যান্ড ফিউরিরাস' খ্যাত পরিচালক রব কোহেন। তখন শোনা গিয়েছিল তিনি হলিউডে অভিনয় করতে চলেছেন। পরে শোনা যায় আপাতত সেপথে যাচ্ছেন না তিনি। তবে এবার মনবদলে হৃতিক নিজেই জানিয়েছেন হলিউডযাত্রার সুখবর।

শরীরি গঠন, স্টাইলে অনায়াসেই হলিউডের তাবড় তাবড় অভিনেতাদের টক্কর দিতে পারেন বলিউডের 'সুপার হিরো' হৃতিক রোশন। 'ধুম ২' হোক বা 'কৃষ ৩', হৃতিকের চমকে হতবাক হয়েছে বলিউড। এবার পালা হলিউডের।
তবে কার সিনেমায় কী রোলে অভিনয় করতে চলেছেন তিনি তা আপাতত খোলসা করেননি তিনি। তবে রব কোহেনের মতো কোনও পরিচালকের সঙ্গে যদি কাজ করেন হৃত্বিক তাহলে ধামাকাদার অ্যাকশন, চোখধাঁধানো স্ট্যান্স সহ আরও অনেক কিছুই দেখতে পাব আমরা।
এই মুহূর্তে অবশ্য হৃত্বিক আশুতোষ গোয়ারিকরের সিনেমা 'মহেঞ্জদড়ো' নিয়ে ব্যস্ত রয়েছেন।












Click it and Unblock the Notifications